ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় আবারো বিষাক্ত গ্যাস আক্রমণে অন্তত ৭০ জন নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার পূর্ব ঘুটার বিদ্রোহী অধ্যুষিত দৌমা শহরে বিষাক্ত গ্যাস আক্রমণে অন্তত ৭০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মী ও চিকিৎসকরা।

স্বেচ্ছাসেবী উদ্ধারকারী সংস্থা ‘হোয়াইট হেলমেট’ একটি বেজমেন্টে মরদেহের ছবিসহ একটি টুইট করে। টুইটে বলা হয় মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই তথ্য অন্য কোনো উৎস থেকে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সিরিয়া সরকার রাসায়নিক হামলার এই অভিযোগকে ‘অতিরঞ্জন’ বলে দাবি করেছে। এর আগে করা এক টুইটে হোয়াইট হেলমেট দাবি করেছিল মৃতের সংখ্যা ১৫০ জন। পরে ওই টুইটটি মুছে ফেলা হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা সাম্প্রতিক আক্রমণ সম্পর্কে ‘খুবই পীড়াদায়ক’ তথ্য পাচ্ছে। তারা আরো বলছে রাসায়নিক হামলা ব্যবহার করা হয়ে থাকলে সিরিয়ার মিত্র হিসেবে যুদ্ধ করা রাশিয়াকে দায়ী করা উচিত।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘নিজেদের লোকদের ওপর রাসায়নিক অস্ত্র দিয়ে আক্রমণ করার ইতিহাস রয়েছে রাশিয়ার। অগণিত সিরিয়ানদের ওপর রাসায়নিক হামলা করার দায় নিতে হবে রাশিয়াকে।’

সরকারবিরোধী ‘ঘুটা মিডিয়া সেন্টার’ টুইট করেছে যে এক হাজারের বেশি মানুষ এই রাসায়নিক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বলছে একটি পিপের মধ্যে করে হেলিকপ্টার থেকে ফেলা একটি বোমা ফেলা হয় সেখানে। ওই পিপেতে বিষাক্ত রাসায়নিক সারিন ছিল বলে বলা হচ্ছে।

পূর্ব ঘুটা অঞ্চলের একমাত্র বিদ্রোহী অধ্যুষিত শহর দৌমা বর্তমানে সরকারি বাহিনী অবরোধ করে রেখেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ায় আবারো বিষাক্ত গ্যাস আক্রমণে অন্তত ৭০ জন নিহত

আপডেট সময় ১০:৫৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮