ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদ্যুৎ তারে ঝুলন্ত রেখে পালাল সহকর্মীরা, উদ্ধার করল জনতা

অাকাশ জাতীয় ডেস্ক:

বিদ্যুতের খুঁটিতে কাজ করছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কয়েকজন কর্মচারী। হঠাৎ বিদ্যুতের তারে আটকে যান এক সহকর্মী। এ সময় ভয়ে দৌড়ে পালায় বিদ্যুতের কাজ করতে আসা অন্য সহকর্মীরা।

তবে বিদ্যুতের তারে জড়িয়ে আটকেপড়া ওই যুবকে উদ্ধার করে জনতা। কক্সবাজার শহরের বাস-টার্মিনাল এলাকায় এমন ঘটনা ঘটে।

তবে ঘটনায় বিক্ষুব্ধ জনতা বিদ্যুৎ বিভাগের একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে ওই সড়কে দুই ঘণ্টার বেশি যান চলাচল বন্ধ ছিল। পরে কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।

বিদ্যুৎস্পৃষ্ট মোহাম্মদ আবদুল করিম (২৬) শহরের পশ্চিম লারপাড়া এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে এবং বিদ্যুৎ বিভাগের অস্থায়ী কর্মচারী।

শুক্রবার দুপুর সাড়ে ১০টার দিকে শহরের বাস-টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই কর্মচারীকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে করিমসহ আরও কয়েকজন বিদ্যুৎ বিভাগের কর্মচারী একটি খুঁটিতে কাজ করছিল। একপর্যায়ে ওপরে থাকা করিম হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের সঙ্গে ঝুলে থাকে। ঝুলন্ত সহকর্মীকে না নামিয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করেন অন্য কর্মচারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নোবেল কান্তি দে জানান, বিদ্যুৎ বিভাগের ওই কর্মচারীর শরীর ৩২ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেকে প্রেরণ করা হয়েছে।

কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান বলেন, এমন ঘটনা শুনেছি। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে। কমিটির রিপোর্ট মতেই ব্যবস্থা নেয়া হবে। তবে আহতকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিদ্যুৎ তারে ঝুলন্ত রেখে পালাল সহকর্মীরা, উদ্ধার করল জনতা

আপডেট সময় ১১:৩৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮