ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধারকাজ স্থগিত গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী সংস্কার বাস্তবায়নে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে: এবি পার্টির চেয়ারম্যান সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে অনিশ্চয়তা স্কুলছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না: মনিরুল হক চৌধুরী

বিকাশ, রকেট ও এসএ পরিবহনের লেনদেন তদন্তে দুদক

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্থপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগের সত্যতা নিরূপণের জন্য বিকাশ লিমিটেড, রকেট, এসএ পরিবহন ও কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের লেনদেন পরিচালনার বিষয়ে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের সিনিয়র উপপরিচালক মাহমুদ হাসানের স্বাক্ষরে ওই চারটি প্রতিষ্ঠানের এমডি ও সিইওর কাছে পাঠানো পত্রে এই তথ্য চাওয়া হয়। পত্রপ্রাপ্তির সাত দিনের মধ্যে দুদককে তথ্য সরবরাহ করতে চিঠিতে বলা হয়।

বেসরকারি ব্যাংকিংয়ের মতো কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের মতো কাজ করছে বিকাশ ও রকেটসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। কিন্তু এদের আর্থিক লেনদেন নিয়ে আছে বিস্তর অভিযোগ।

দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য দৈনিক আকাশকে বলেন, আমাদের কাছে অভিযোগ আছে এসব প্রতিষ্ঠান মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে। এ কারণে অভিযোগের সত্যতা যাচাই করা দরকার। তাই প্রতিষ্ঠানগুলো কীভাবে কাজ করে, কীভাবে আর্থিক লেনদেন করে, দিনে মাসে বা বছরে কী পরিমাণ লেনদেন হয় তাদের সেসব তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে কোন নীতিমালার আলোকে এ ধরনের ব্যবসা করা হচ্ছে দুদক থেকে তা-ও জানতে চাওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

বিকাশ, রকেট ও এসএ পরিবহনের লেনদেন তদন্তে দুদক

আপডেট সময় ০৫:১৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮