ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

যে কারণে আবিষ্কারের সময় থেকে বদলায়নি ব্লেডের মাঝখানের নকশা!

আকাশ নিউজ ডেস্ক:

ব্লেড হলো এক ধরনের ধারালো অস্ত্র যা দ্বারা কোন কিছু কাটা হয়। নতুন অবস্থায় এটি খুবই ধারালো থাকে। যে কোম্পানিরই ব্লেড হোক না কেন, লক্ষ করলে দেখা যায় ব্লেডের ঠিক মধ্যখানে একটা নকশা থাকে, সেটা সবার ক্ষেত্রে একই রকম!

কেন একই নকশা সকলেই তাদের তৈরি ব্লেডে ব্যবহার করে, তার কারণ সত্যিই বিস্ময়কর।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই কাহিনির সূত্রপাতের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে ব্লেডের জন্ম বৃত্তান্ত।

আজ থেকে এক শতাব্দীরও ঢের বেশি সময় আগের কথা। বিংশ শতাব্দীর সবে শুরুয়াৎ হয়েছে। ১৯০১ সালে জিলেট কোম্পানির প্রতিষ্ঠাতা কিং ক্যাম্প ব্লেডের নকশা তৈরি করেন।পরে ১৯০৪ সালে তৈরি হয় ব্লেড। ততদিনে ওই নকশার পেটেন্টও পেয়ে গিয়েছেন তিনি। আশ্চর্যজনক ভাবে, সেই আদি নকশা আর আজকে দিনে ব্যবহৃত নকশার মধ্যে কোনও ফারাক নেই।

সেই সময়ে রেজারের সঙ্গে ব্লেডকে সংযুক্ত করার সময়ে নাটবল্টু ব্যবহার করা হতো। সেই কারণেই ব্লেডের মধ্যে ওই নকশা তৈরি করা হতো। ওই নকশা অনুযায়ীই নাটবল্টুর সাহায্যে রেজারে আটকানো হতো ব্লেড।

সেই থেকে ওই নকশাই চলে আসছে। প্রশ্ন আসতে পারে, অন্য কোম্পানি গুলি যখন ব্লেড বানানো শুরু করল, তারাই বা কেন জিলেটের নকশাটাই অনুকরণ করতে শুরু করল?

আসলে সেই সময়ে রেজার নির্মাণ করত একমাত্র জিলেটই। ফলে ওই রেজারের সঙ্গে মিলিয়ে ব্লেডের নকশা বানাতে গেলে ওই নকশাই তৈরি করতে হতো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

যে কারণে আবিষ্কারের সময় থেকে বদলায়নি ব্লেডের মাঝখানের নকশা!

আপডেট সময় ১০:১৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮