ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।

২ এপ্রিল, সোমবার সকাল ১০টার দিকে মির্জা ফখরুলের অসুস্থতা অনুভব হলে তাৎক্ষণিক তার উত্তরার বাসা থেকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার দৈনিক আকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ‌ দি‌কে ফখরুল ইসলা‌মেরে ব্য‌ক্তিগত সহকা‌রি দৈনিক আকাশকে বলেন, ‘স্যার অসুস্থতা বোধ করায় ইউনাই‌টেড হাসপাতা‌লে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। এখন চিকিৎসক ফাওয়াজ শুভর তত্তাবধা‌নে র‌য়ে‌ছেন। ডাক্তা‌রের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত হ‌বে তি‌নি হাসপাতা‌লে ভ‌র্তি হ‌বেন না‌কি বাসায় যা‌বেন।’

ফখরুলের স্বজনরা জানান, সোমবার সকালে হঠাৎ বুকে ব্যাথার পাশাপাশি রক্তচাপ কমে গিয়েছিল বিএনপি মহাসচিবের। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ফাওয়াজ শুভর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বিএনপি নেতার। দৈনিক আকাশকে এই চিকিৎসক বলেন, ‘বুকে ব্যাথা এবং প্রেসার কম নিয়ে বিএনপি মহাসচিব হাসপাতালে আসেন। এখন তার পরীক্ষা নিরীক্ষা চলছে। তিনি আশঙ্কামুক্ত। আশা করি দ্রুত তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।’

এ দিন বেলা ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলামের উপস্থিত থাকার কথা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

আপডেট সময় ১১:৫৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮