ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৯তলা থেকে লাফ দিয়ে ঢাবি ছাত্রের আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ১০তলা এমবিএ ভবনের ৯তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন তানভীর রহমান (২৭) নামে এক শিক্ষার্থী।

শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তানভীর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমবিএ ভবনের ৯তলা থেকে এক শিক্ষার্থী নিচে লাফ দেয়। পড়ার শব্দ শুনে আশেপাশে থাকা শিক্ষার্থীরা সেখানে দৌড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আকরাম হোসেন দৈনিক আকাশকে বলেন, সিসিটিভির ফুটেজে এমবিএ ভবনের নয়তলা থেকে তাকে লাফ দিতে দেখা যায়। এ সময় তার আশপাশে কেউ ছিল না। আমাদের কাছে বিষয়টিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, তানভীর রহমান অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২৬তম ব্যাচের সন্ধ্যাকালীন এমবিএর শিক্ষার্থী। তিনি ২০১৪ সালে সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হয়েছিলেন। তিনি ঢাকার শেওড়াপাড়া এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী দৈনিক আকাশকে বলেন, বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবন থেকে এক শিক্ষার্থী লাফ দিয়েছে। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেছে ডাক্তাররা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৯তলা থেকে লাফ দিয়ে ঢাবি ছাত্রের আত্মহত্যা

আপডেট সময় ০২:৩১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮