ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের নতুন অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

যাত্রীবেশে বাসে ডাকাতি, চালকসহ আহত ১৩

অাকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটের বারাকপুর এলাকায় কুয়াকাটা থেকে বেনাপোলগামী একটি বাসে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এতে ডাকাতদের ছু‌রিকাঘাতে যানটির চালক ও তার সহকারীসহ ১৩ জন আহত হয়েছেন।

বৃহস্প‌তিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসটির যাত্রীরা জানান, সন্ধ্যা সাতটার দিকে বাস‌টি বেনাপোলের উদ্দেশ্যে কুয়াকাটা থেকে রওয়া হয়। রাত আড়াইটার দিকে বাসটি বাগেরহাটের বারাকপুর এলাকায় পৌঁছলে ১০ জন যাত্রী হঠাৎ ছু‌রিসহ আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়ে যান। যাত্রীদের জিম্মি করে গাড়িতে থাকা সবকিছু লুটে নেয় তারা। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে বাসের চালক ও তার সহকারীসহ ১৩ জন আহত হয়।

কয়েকজন যাত্রী জানান, গা‌ড়ি‌টির অধিকাংশ যাত্রী ভারত যাচ্ছিলেন। গা‌ড়িতে থাকা যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসার জন্য ভারত যাচ্ছিলেন। ডাকা‌তির কবলে পড়ায় পাস‌পোর্টসহ সব কিছু হা‌রি‌য়েছেন তারা।

বাস চালকের সহকারী জা‌মির হোসেন জানান, পি‌রোজপুর থে‌কে যাত্রীবেশে ১০ ডাকাত গাড়িতে উঠে। অনলাইনে তারা টিকিট বুকিং দিয়েছিলেন। ডাকা‌তির পর এক‌টি ছোট পিকআপ তাদের তুলে বাগেরহাটের দিকে চলে যায়।

রাত তিনটার দিকে কাটাখালী হাইও‌য়ে পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলামকে ফোন করা হলে ডাকাতির বিষয়টি সম্পর্কে অবগত নন না বলে দৈনিক আকাশকে জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

যাত্রীবেশে বাসে ডাকাতি, চালকসহ আহত ১৩

আপডেট সময় ১১:৪৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮