ঢাকা ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

১ এপ্রিল শিশুকে খাওয়ানো হবে কৃমিনাশক

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী দেশব্যাপী শুরু হচ্ছে ২০তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হবে।বুধবার দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ ও এলডি সিডিসি) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা। এ সময় রোগ নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ৫ থেকে ১৬ বছর বয়সী ৪ কোটি ৬ লাখ শিশুকে (স্কুলগামী, স্কুলবহির্ভূত এবং স্কুল থেকে ঝরে পড়া) এক ডোজ কৃমিনাশক (মেবেন্ডাজল) ওষুধ বিনামূল্যে খাওয়ানো হবে। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা বহুজাতিক প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন প্রদত্ত মেবেন্ডাজল-৫০০ মি. ট্যাবলেট বিনামূল্যে সরবরাহ করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ থেকে ৭ এপ্রিল দেশের সব প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুকে এবং মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে ১২ থেকে ১৬ বছর বয়সী শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।

অধ্যাপক ডা. সানিয়া তহমিনা বলেন, যাদের পেটে কৃমি বেশি, ওষুধ খেলে তাদের বমি বমি ভাব হতে পারে। এছাড়া পেট ও মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে এগুলো বড় ধরনের কোনো সমস্যা নয়। এসব উপসর্গ দীর্ঘ সময়ও থাকে না। খালি পেটে কৃমিনাশক ওষুধ না খাওয়া, ওষুধ খাওয়ার পর বেশিক্ষণ রোদে না থাকা, পিটি বা প্যারেড না করার পরামর্শ দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন সোবহানা

১ এপ্রিল শিশুকে খাওয়ানো হবে কৃমিনাশক

আপডেট সময় ০৯:০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮