ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন ফেসবুক স্ট্যাটাসে ৯ দফার ঘোষক কাদের: ফিমেল জোন যেন ফিমেল উইংয়ের ‘টিএসসি শাখা অফিস’ না হয় ৩০০ এমপিকে হাওড় ঘুরে আসার আহ্বান নাহিদের ভয়াবহ দাবানল : ফ্রান্সে সরানো হলো ৬৩ হাজার মানুষ, স্পেনে জরুরি অবস্থা মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার

অনুশীলন করতে বিকেলে চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ দল

অাকাশ স্পোর্টস ডেস্ক:

প্রস্তুতি পর্বের অংশ হিসেবে এবার চট্টগ্রামে ক্যাম্প করতে যাচ্ছে টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সে চিন্তা থেকেই প্রস্তুতি পর্বের একটা অংশ চট্টগ্রামের ওই মাঠে করার সিদ্ধান্ত হয়েছে। সে আলোকে শনিবার থেকে পরের এক সপ্তাহ জাতীয় দলের অনুশীলন হবে বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

আর এদিকে আগামী ১৮ আগস্ট ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। দু’দিনের প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ২৭ আগস্ট মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টেস্টে মুশফিক বাহিনীর মুখোমুখি হবে স্মিথের দল।

আর ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। সে কথা মাথায় রেখে জাতীয় দলের আগামী এক সপ্তাহের অনুশীলন হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

শুক্রবার বিকেলের ফ্লাইটে বন্দর নগরীতে চলে যাবে জাতীয় দলের বহর। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, ‘শুক্রবার বিকেলে চট্টগ্রাম যাবে জাতীয় দলের বহর। সেখানে এক সপ্তাহ অনুশীলন করবে। যার মধ্যে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে। তারপর ১২ আগস্ট আবার রাজধানীতে ফিরে আসবে ক্রিকেটাররা।’

আজ বিকেলে বন্দর নগরীতে পৌঁছানোর পর আগামীকাল (৫ আগস্ট) সকাল থেকেই অনুশীলন। ৭ আগস্ট পর্যন্ত টানা তিন দিন প্র্যাকটিস। ওই তিনদিন সকাল-বিকাল দুই বেলা অনুশীলন। ৮ আগস্ট বিশ্রাম নিয়ে ৯ থেকে ১১ আগস্ট তিন দিনের প্রস্তুতি ম্যাচ। ওই ওয়ার্মআপ ম্যাচ শেষে ১২ আগস্ট জাতীয় দল ফিরবে ঢাকায়।

প্রধান নির্বাচকের দেয়া তথ্য অনুযায়ী ১৭ ও ১৮ আগষ্ট দুদিনের প্র্যাকটিস ম্যাচ শেষে ১৮ আগষ্ট যেদিন অস্ট্রেলিয়া ঢাকায় পা রাখবে সেদিনই প্রথম টেস্টেও জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

চট্টগ্রামের অনুশীলনে অংশ নিচ্ছেন যারা

তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, সানজামুল ইসলাম, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, লিটন কুমার দাস, তানভির হায়দার, নাজমুল ইসলাম শান্ত, নাঈম হাসান, সঞ্জিত সাহা দ্বীপ, সাকলায়েন সজীব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

অনুশীলন করতে বিকেলে চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ দল

আপডেট সময় ০১:৫২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭