ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে চীন-পাকিস্তান : পাক সেনাপ্রধান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের কাছে পাকিস্তান চিরঋণী। যেভাবে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে তারা দাঁড়িয়েছে, তার জন্য নাকি ঋণ রয়ে যাচ্ছে ইসলামাবাদের। এমনটাই মন্তব্য করলেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

চীনকে পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সঙ্গি হিসেবেও বর্ণনা করেছেন তিনি। গত সোমবার পাকিস্তানের চীনা দূতাবাসের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বললেন, রোদ হোক বা বৃষ্টি। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে চীন-পাকিস্তান।

বাজওয়া বলেন, দুই দেশ পরস্পরের উপর বিশ্বাস রাখে বলেই এমন সম্পর্ক তৈরি হয়েছে। আঞ্চলিক শান্তি স্থাপনে পাক সেনা ও চীনা সেনা একইসঙ্গে লড়াই করবে বলেও উল্লেখ করেছেন তিনি। দুই দেশের সহোদরের মত সম্পর্কে জন্য পাকিস্তানিরা গর্ব বোধ করে বলেও জানান তিনি। সেইসঙ্গে ২.৩ মিলিয়ন সৈন্যযুক্ত চীনা সেনাকে বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী বলে বর্ণনা করেন তিনি। দুই দেশই একই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বলে মনে করেন জেনারেল বাজওয়া।

এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির পথে বারবার বাধা দিচ্ছে চীন। আর তার জন্যও পরোক্ষে চিনের প্রশংসা করেছেন পাক সেনাপ্রধান। শুধু এনএসজিই নয়, জয়েশ-ই-মহম্মদ প্রধান প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার পথেও বাধা হয়ে দাঁড়াচ্ছে চীন। চীন তাদের নিঃশর্তে সমর্থন করে বলেও উল্লেখ করেছেন বাজওয়া। খবর কলকাতা ২৪।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী

কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে চীন-পাকিস্তান : পাক সেনাপ্রধান

আপডেট সময় ১২:৪২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭