ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বে সন্ত্রাসবাদের প্রধান উৎস সৌদি আরব: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরান বলেছে, মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী সন্ত্রাস, নিরাপত্তাহীনতা, উগ্রবাদ ও অস্থিতিশীলতা ছড়িয়ে দেয়ার প্রধান উৎস সৌদি আরব।

যুক্তরাষ্ট্র সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের সম্প্রতি ইরানের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় তেহরান এ মন্তব্য করেছে।

জুবায়ের বৃহস্পতিবার ব্রুকিংস ইনস্টিটিউটে দেয়া বক্তব্যে ইরানকে সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার জন্য অভিযুক্ত করে দাবি করেন, ইরান মধ্যপ্রাচ্যের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করছে।-খবর বিবিসি অনলাইনের।

তিনি ইয়েমেনে গত তিন বছরের ভয়াবহ সৌদি আগ্রাসনের কথাটি চেপে গিয়ে দাবি করেন, একমাত্র রাজনৈতিক উপায়ে ইয়েমেন সংকটের সমাধান করা সম্ভব।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যকে বরাবরের মতো কপট, বাস্তবতা বিবর্জিত ও প্রকৃত সত্য আড়াল করার অপচেষ্টা বলে মন্তব্য করেন।

তিনি বলেন, সৌদি কর্মকর্তারা এর আগেও এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন।

কাসেমি বলেন, আদেল আল-জুবায়ের এমন সময় ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধানের দাবি জানালেন, যখন গত তিন বছর ধরে ইরানের একই ধরনের দাবির জবাব বোমা ও আগুন দিয়ে দিয়েছে সৌদি আরব।

রিয়াদের ভয়াবহ আগ্রাসনে ইয়েমেন বর্তমানে বধ্যভূমিতে পরিণত হওয়ার উপক্রম হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্বে সন্ত্রাসবাদের প্রধান উৎস সৌদি আরব: ইরান

আপডেট সময় ১১:২৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮