ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

‘সেক্স-এ বুদ্ধি বাড়ে’, প্রমাণ করল ব্রিটিশ গবেষণা

আকাশ নিউজ ডেস্ক:

বয়স হলে হাড়ে ঘুন ধরে, জীবনে কমে আসে ‘মজা’, এমন ধারণা থাকলে তা বোধহয় বদলাতে হবে। অন্তত ব্রিটিশ গবেষণা তেমনই বলেছে। যৌনতার প্রতি অনীহা, সঙ্গীর সঙ্গে দীর্ঘ সময় সঙ্গমে লিপ্ত হননি এমন পঞ্চাশোর্ধ মানুষের উপর একটি গবেষণা চালিয়ে ইংল্যান্ডের কোভেন্ট্রি বিশ্ববিদ্যালয় প্রমাণ করে দিল, “যৌনতা বুদ্ধি বিকাশের অন্যতম একটি সহায়ক উপাদান, বিশেষ করে বয়স্কদের মধ্যে এর উপকারিতা সর্বাধিক।” গবেষক হেলে রাইট জানিয়েছেন, “যারা মনে করেন বয়স্করা যৌন-সঙ্গমে অক্ষম তাঁরা ভুল ধারণা লালন-পালন করে চলছেন। আমাদের উচিত এই ‘ট্যাবু’কে ভেঙে ফেলা। শারীরিক এবং মানসিক, উভয় ক্ষেত্রেই নিয়মিত যৌনতা পঞ্চাশোর্ধ মানুষের উপর যে কী দারুণ প্রভাব ফেলে তা সবাইকে জানানো উচিত, সকলকে এই বিষয়ে সচেতন করা উচিত।”

জার্নালস অব জার্নোটলজি (বার্ধক্যবিদ্যা), সিরিজ বি: সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল সাইন্স-এ ইংল্যান্ডের কোভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা প্রকাশিত হয়েছে। ৫০ থেকে ৮৩ বছরের ৭৩ জনের মধ্যে এই গবেষণা করেন হেলে রাইট। এক বছরে পঞ্চাশোর্ধ মানুষের যৌন সম্পর্ক, স্বাস্থ্য এবং সামাজিক কর্মের উপর ভিত্তি করেই গোটা গবেষণাটি সম্পাদনা করেন গবেষক। এখানে মৌখিক কথাবার্তায় স্পষ্টতার মত বিষয়কেও নজরে রাখা হয়েছিল। শুধু তাই নয়, একটি পরীক্ষায় দেখা হয়- ৬০ সেকেন্ডের মধ্যে এই পঞ্চাশোর্ধ মানুষ কতগুলি পশুপাখির নাম বলতে পারছে। দেখা গিয়েছে, যারা যৌনতায় সাবলীল এবং স্বাভাবিক তাঁরাই এই টেস্টে ভাল পারফর্ম করেছে।

গবেষণালব্ধ ফল প্রকাশের পর গবেষক রাইট জানান, “প্রতিটি সম্পর্কই একটি কারণ এবং তার ফলের উপর দাঁড়িয়ে রয়েছে। সেখানে সেক্স একটি জ্ঞান অন্বেষণকারী বিষয়। এবং গবেষণার মাধ্যমেই আমরা এমন প্রতিটা বিষয়ের খুব কাছাকাছি যেতে পারি এবং পুরনো ধারনা ভেঙে যুগান্তকারী আবিষ্কারের পথে হাঁটতে পারি।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

‘সেক্স-এ বুদ্ধি বাড়ে’, প্রমাণ করল ব্রিটিশ গবেষণা

আপডেট সময় ০৯:৩৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮