ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মুস্তাফিজকে পেয়ে রোমাঞ্চিত মুম্বাই ইন্ডিয়ান্স

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আইপিএলে নিজের প্রথম মৌসুমেই নিজের জাত চিনিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কাটার, স্লোয়ার, ইয়র্কার, সুইংয়ে বিভ্রান্ত করেছিলেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের।সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা জেতাতে রেখেছিলেন অগ্রণী ভূমিকা।স্বীকৃতি হিসেবে পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার।

পরের মৌসুমেও মোস্তাফিজকে ধরে রেখেছিল হায়দরাবাদ। তবে এক ম্যাচের বেশি খেলায়নি তাকে। এবার তো তাকে ছেড়েই দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এ সুযোগে কাটার মাস্টারকে লুফে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বভার রোহিত শর্মার কাঁধে। নিদাহাস ট্রফিতে তার ভবিতব্য সতীর্থের নজরকাড়া পারফরম্যান্সে মুগ্ধ তিনি।

তিন জাতি টি-টোয়েন্টি সিরিজের গ্রুপ পর্বে প্রথম দেখায় রোহিতকে সাজঘরে পাঠিয়েছিলেন মোস্তাফিজ। পুরো সিরিজেই প্রথম স্পেল দুর্দান্ত করেছেন বাংলাদেশ বোলিং বিস্ময়। ফাইনালে ভীষণ চাপের মুখে ১৮তম ওভারে ১ রানে ১ উইকেট নিয়ে দলের জয়ের আশা জাগিয়েছিলেন তিনি। সেই ফিজকেই আগামী ৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলের একাদশ আসরে নেতৃত্ব দেবেন রোহিত।

এ ভেবেই রোমাঞ্চিত ভারতীয় ভারপ্রাপ্ত অধিনায়ক, ‘আমার দলে মোস্তাফিজকে পেয়ে আমি রোমাঞ্চিত, শিহরিত। সে দারুণ প্রতিশ্রুতিশীল ও অমিত সম্ভাবনাময়ী বোলার। ও আন্তর্জাতিক ক্রিকেটের সম্পদ। আশা করি, মুম্বাইয়ের হয়েও সে ভালো করবে।’

গতকাল ছিল শিরোপা নির্ধারণী ম্যাচ। সেই ম্যাচে দারুণ বোলিং করেছেন ফিজ। ৪ ওভারে দিয়েছেন মাত্র ২১ রান। ঝুলিতে রয়েছে মহামূল্যবান ১ উইকেট। তার চতুর্থ ওভারের অনবদ্য বোলিংয়ে প্রথমবারের মতো একাধিক দলের টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে শেষ বলে দিনেশ কার্তিকের ছক্কায় সেই স্বপ্ন ভেস্তে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রোজেন শোল্ডার কত দিনে সারে, মুক্তির উপায় কী?

মুস্তাফিজকে পেয়ে রোমাঞ্চিত মুম্বাই ইন্ডিয়ান্স

আপডেট সময় ০৭:১৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮