ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী আর নেই

রাজনীতিবিদ, সাবেক রাষ্ট্রদূত এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক ব্যারিস্টার আবু তাহের আব্দুল মুত্তাকিম চৌধুরী অস্ট্রেলিয়ার মেলবোর্নে পরলোকগমন করেছেন। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করা এই বিশিষ্ট ব্যক্তির বয়স হয়েছিল ৯৭ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

আব্দুল মুত্তাকিমের ছেলে বিজ্ঞানী আবেদ চৌধুরী জানিয়েছেন, কর্মজীবনে তিনি পাকিস্তান জাতীয় পরিষদ ও গণপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে সিলেটের কুলাউড়া–বড়লেখা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া, বাংলাদেশের সংবিধান প্রণয়নেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি উচ্চতর দায়িত্ব পালন করেছেন। ১৯৭৩ সালে তিনি জাপানে এবং ১৯৭৬ সালে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। সিলেটের কানিহাটি জমিদার পরিবারে জন্ম নেওয়া আব্দুল মুত্তাকিম চৌধুরী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন, সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের লিংকনস ইনে পড়াশোনা সম্পন্ন করেছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্লাইদুবাইয়ের বিমানে ককপিট হামলার নেপথ্যে ছিল আত্মঘাতী পরিকল্পনা

সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী আর নেই

আপডেট সময় ০৪:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬