ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ক্ষমা চাইলেন রুবেল

আকাশ স্পোর্টস ডেস্ক:

‘ম্যাচ শেষ হওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে। সত্যি বলতে আমি কখনই ভাবিনি, আমার কারণে জয়ের এত কাছে এসেও ম্যাচ থেকে এভাবে ছিটকে যাবে বাংলাদেশ। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করে দেবেন সবাই।’- নিদাহাস ট্রফির রুদ্ধশ্বাস ফাইনালের শেষ বলে ভারতের কাছে হেরে এমনই আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ পেসার রুবেল হোসেন।

গতরাত ১টা ৫৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন স্ট্যাটাস দেন তিনি।

শেষ ওভারে বোলার সৌম্য সরকার হলেও হারের দায়টা পড়ছে আগের ওভারে ২২ রান দেয়া রুবেলের কাঁধে। যদিও ওই একটি ওভার ছাড়া এদিন শুরু থেকে দুর্দান্ত বল করেছেন তিনি। আগের তিন ওভারে মাত্র ১৩ রান দিয়ে ইনফর্ম ব্যাটসম্যান শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার উইকেট তুলে নিয়ে ম্যাচটিকে শেষ ওভারে নেয়ার পেছনে তার অবদানও কম ছিল না।

কিন্তু নিয়তির নির্মম পরিহাস, ১৯তম ওভারেই সেই রুবেল দিলেন ২২ রান। একই সঙ্গে ম্যাচটিও অনেকটা হেলে যায় ভারতের নিয়ন্ত্রণে। তাই হারের দায় অনেকটা যে নিজের ওপর পড়ছে, সেটি উপলব্ধি করতে পেরেছেন এ ডানহাতি পেসার। এ কারণেই ফেসবুকে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন রিভার্স সুইং তারকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে শিল্প ও সংগীতে উদযাপিত শরৎ উৎসব

ক্ষমা চাইলেন রুবেল

আপডেট সময় ০৫:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮