ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

উচ্চ আদালত গ্রাসের পথে: খালেদার আইনজীবী

অাকাশ জাতীয় ডেস্ক:

বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত করে আপিল বিভাগের আদেশকে নজিরবিহীন বলেছেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবী জয়নুল আবেদীন। নিম্ন আদালতকে সরকার গ্রাস করে ফেলেছে দাবি করে তিনি বলেছেন, উচ্চ আদালতও গ্রাস করার পথে।

খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা লিভ টু আপিল গ্রহণ করে আগামী ৮ মে পর্যন্ত খালেদার জামিন স্থগিত করেছে আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি মির্জা হোসেইন হায়দারের বেঞ্চ এই আদেশ দেয়।

র‌বিবার খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা লিভ টু আপিলের শুনা‌নি অনু‌ষ্ঠিত হয়। এরপর আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করে আপিল বিভাগ।

আদালত থেকে বের হয়ে খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন সাংবাদিকদের কাছে এই আদেশে হতাশা প্রকাশ করেন।

‘দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা মর্মাহত। আমরা ব্যথিত।’

‘আজকে জাতির উদ্দেশ্যে বলতে চাই, একটা অনভিপ্রেত আদেশ আজকে হলো। দেশের সর্বোচ্চ আদালত আজকে যে আদেশটি দিলেন, এতে আমরা খুব মর্মাহত হয়েছি।’

‘আমরা নজিরবিহীন বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে, অতীতে এই ধরনের আদেশ দেশের সর্বোচ্চ আদালত দেয়নি।’

এই আদেশে সরকারের প্রভাব রয়েছে, এমন ইঙ্গিত করে জয়নুল আবেদীন বলে, ‘আপনরা লক্ষ্য করেছেন, নিম্ন আদালতগুলো এই সরকার গ্রাস করে ফেলেছে। উচ্চ আদালতকেও মনে হচ্ছে আস্তে আস্তে … গ্রাস করার চেষ্টা করছে।’

‘আদালতকে এই জন্য আমি বলেছি, মাননীয় আদালত দেশের মানুষ আপনাদের কাছে বিচার পাওয়ার আশা নিয়ে আসে কিন্তু তারা আশাহত হলে এই বিচারপ্রার্থী মানুষের আস্থা থাকবে না।’

হাইকোর্টের জামিন আদেশে আপিল বিভাগ অতীতে কখনও হস্তক্ষেপ করেনি বলেও আদালতকে জানিয়েছেন বলে জানান খালেদা জিয়ার আইনজীবী।

জয়নুল বলেন, ‘আমাদের সম্পাদক সাহেব (মাহবুব উদ্দিন খোকন) সেখানে (আদালতে) বলেন, ‘দুদক ও সরকার এখানে এক হয়ে গিয়েছে। নির্বাচনের বাইরে (খালেদা জিয়াকে) রাখার জন্য এই ব্যবস্থা (জামিনের বিরুদ্ধে আপিল) গ্রহণ করেছে।’

‘কী আদেশ দিলেন?’

আদেশকে নজিরবিহীন দাবি করে জয়নুল বলেন, ‘আমরা বুঝতেই পারলাম না, কী আদেশ দিলেন। এরপরই চলে গেলেন অন্য আইটেমে।’

‘পরবর্তীতে মাননীয় আদালতকে বললাম যে, মাননীয় আদালত হায়েস্ট কোর্ট অব দি কান্ট্রি, লোকজন আসে আপনাদের কাছে বিচার পাওয়ার জন্য, বিচারপ্রার্থী মানুষরা জানতে চান, কী আদেশ দিলেন?’

‘কোন পরিপ্রেক্ষিতে লিভ গ্রহণ করলেন? সেটা তো কেউ জানল না। আমি বারের পক্ষে এটা জানার অধিকার আছে, বারের মেম্বারদেরকে জানাবার অধিকার আছে। তখন আদালত বললেন, লিভের গ্রাউন্ড কী? আমরা এই সমস্ত কনভিকশন ইত্যাদি ইত্যাদি কনসিডার করে আমরা দিলাম।’

‘কিন্তু সুনির্দিষ্টভাবে কিছু বললেন না। আমি তখন বললাম, আমরা তো মেরিটে কোন আরগুমেন্ট এখানে করি নাই। তার কোনো সদুত্তর মাননীয় আদালত আমাদেরকে দেননি।’

জয়নুল আবেদিন বলেন, ‘অতীতে পাঁচ বছরের সাজায় যে আপনারা যে জামিন দিলেন সেগুলোর এখন কী হবে? তার কোনো উত্তর আদালত দেননি।’

‘আমি বলেছি, এটা হাইয়েস্ট কোর্ট অব দি কান্ট্রি, এখানে জাস্টিস পাওয়ার উচিত ছিল। আদালত যখন কিছু বলছিলেন না।’

‘তখন আমি বললাম যে মাননীয় আদালত আপনারা যে আদেশ দেন সে আদেশ তো আমাদের মানতে হবে। এখন একটি কথা বলি, যে হিয়ারিংটা দিয়েছেন ২২ তারিখে (২২ মে) সেটা একটু শর্ট করেন। এপ্রিল মাসে নিয়ে আসেন। উনারা ডায়েরি দেখে বললেন যে, যেহেতু বন্ধ, এই কারণে মে মাসের ৮ তারিখে প্রথমেই এই লিভটা শুনানি হবে।’

খালেদা জিয়ার আইনজীবী বলেন, ‘দুই সপ্তাহের মধ্যে কনসাইজেস্টেস দিতে বললেন এবং পেপারবুক ডিসপেন্স উইথ করতে বললেন। তখন অ্যাটর্নি জেনারেল বললেন, ‘উনারা পেপারবুক দেবেন। উনাদের নিজস্ব ব্যাপার।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উচ্চ আদালত গ্রাসের পথে: খালেদার আইনজীবী

আপডেট সময় ০১:২৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮