ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশ-ভারতের ফিফটি

আকাশ স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেটে ৫০তম ম্যাচ খেলতে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ-ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি দুই দেশের হেড টু হেডের বিচারে পঞ্চাশতম ম্যাচ। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলংকার রাজধানী কলম্বোয় খেলাটি শুরু হবে।

দুই দেশের দূরত্বের ব্যবধান পদ্মার এপার ওপার হলেও ক্রিকেট খেলায় তাদের দেখা হয় কালে-ভদ্রে। এশিয়ার এই অন্যতম শক্তিশালী দলটির সঙ্গে সেভাবে খেলার সুযোগ হয়না বাংলাদেশের। যে কারণে জিম্বাবুয়ে, শ্রীলংকার চেয়েও ভারতের বিপক্ষে কম ম্যাচ খেলা হয়েছে বাংলাদেশ দলের।

বাংলাদেশ সব চেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‌্যাংকিংয়ের সবার নিচে থাকা দলটি সব সময়ই বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে।

শুধু জিম্বাবুয়ের কথা বললে ভুল হবে। শ্রীলংকার বিপক্ষেও তুলনা মূলক বেশি ম্যাচ খেলেছে বাংলাদেশ। লংকানদের বিপক্ষে টাইগাররা দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ ম্যাচ খেলেছে। পাকিস্তানের বিপক্ষে ৫৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। আর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে ৫১ ম্যাচ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্বন নিঃসরণ কমাতে ইথিওপিয়ান এয়ারলাইনসের বিপুল ব্যয়

বাংলাদেশ-ভারতের ফিফটি

আপডেট সময় ০৫:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮