ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

দুই বছর ধরে মাকে বন্দি রেখেছেন সৌদি প্রিন্স সালমান!

আকাশ নিউজ ডেস্ক:

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার মাকে দুই বছরেরও বেশি সময় ধরে বন্দি বা লোকচক্ষুর আড়ালে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন গণমাধ্যম এনবিসি ও বেশ কয়েকটি গণমাধ্যম সেরকম তথ্যই জানিয়েছে।

গণমাধ্যগুলোতে জানানো হয়, গত দুই বছরের বেশি সময় ধরে সৌদি যুবরাজের মা ও বাদশাহ সালমানের স্ত্রীর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে মায়ের রহস্যজনকভাবে ‘উধাও’ হয়ে যাওয়ার নানা রকম ব্যাখ্যা দিয়েছেন যুবরাজ মুহাম্মদ বিন সালমান। তিনি জানিয়েছেন চিকিৎসার জন্য তার মা দেশের বাইরে ছিলেন।

যদিও যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা এনবিসিকে জানান, তারা বিশ্বাস করেন ক্ষমতা দখলে যুবরাজের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে পারেন এবং বাদশাহ সালমানকে এ জন্য প্রভাবিত করতে পারেন এমন আশঙ্কায় যুবরাজ তার মাকে কোথাও লুকিয়ে রেখেছেন। তাই তিনি রাজপরিবার থেকে মাকে দূরে রেখেছেন।

গত বছরের জুনে নিজের চাচাতো ভাইকে রাজ্যের যুবরাজের পদ থেকে সরিয়ে দিলে আলোচনায় আসেন ৩১ বছর বয়সী মুহাম্মদ বিন সালমান। এর পরই তিনি দুর্নীতি দমনের নামে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীসহ পরিবারের সদস্যদের গ্রেপ্তারে ভূমিকা পালন করেন।

এমনকি দেশটির শীর্ষ ধনী প্রিন্স আলওয়ালিদ বিন তালালকেও গত নভেম্বরে দুর্নীতির অভিযোগে আটক করা হয়। অর্থমন্ত্রী ইব্রাহীম আল আসসাফকেও আটক করা হয়।

যুবরাজ ক্ষমতা গ্রহণের পর সেনাবাহিনী ও প্রশাসানে ব্যাপক রদবদল ও অনেক কর্মকার্তাকে শাস্তি দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দুই বছর ধরে মাকে বন্দি রেখেছেন সৌদি প্রিন্স সালমান!

আপডেট সময় ১২:২৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮