ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

ওমানকে হারালেই চ্যাম্পিয়ন বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়ান গেমস বাছাইয়ের পর্বের ফাইনালে বাংলাদেশর প্রতিপক্ষ ওমান। ম্যাচটি শুরু হবে কাবোস কমপ্লেক্স মাঠে বাংলাদেশ সময় শনিবার রাত সোয়া ১০টায়। বাংলাদেশ হকি দল ২০০৬ সালে এশিয়ান গেমস বাছাই হকিতে বাংলাদেশ জাতীয় দলের উপদেষ্টা কোচ হিসেবে স্বল্প সময়ের জন্য ছিলেন পাকিস্তানের কিংবদন্তি তাহির জামান। তার নির্দেশনায় ঢাকার সেই আসর জয়ও করেছিল বাংলাদেশ। সময়ের পরিক্রমায় বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী এখন তাহির জামান! ওমানের কোচ হিসেবে আছেন এই কিংবদন্তি। ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই ইন্দোনেশিয়ার এশিয়ান গেমসের মূল পর্বে খেলার লক্ষ্য বাংলাদেশের।

ফাইনালের আগে সাম্প্রতিক পরিসংখ্যানের দিক দিয়ে জিমি-চয়নরা পিছিয়ে আছেন। আগের ৫ লড়াইয়ে ওমান জিতেছে তিনটিতে, আর বাংলাদেশ দুটিতে। সর্বশেষ ২০১৭ সালে বিশ্ব হকি লিগের বাংলাদেশে হেরেছে ৩-২ গোলে।

যদিও বাংলাদেশ কোচ মাহবুব হারুন আত্মবিশ্বাসী, ‘আত্মবিশ্বাসী ছিলাম ফাইনালে খেলব, ওমানের মুখোমুখি হব। এখনও আত্মবিশ্বাসী আছি ফাইনালে জিতব। শ্রীলঙ্কার গোলরক্ষক সেদিন খুব ভালো করেছে। আমার এই দলটার বড় শক্তি হলো শেষ মিনিট পর্যন্ত লড়াই করার মানসিকতা। সেই ফিটনেসটাও ওদের আছে।’

তবে ওমানকে সমীহ করতে ভুল করেননি এই অভিজ্ঞ কোচ, ‘দুই-তিন বছর আগের ওমানের চেয়ে বর্তমান দলটি উন্নতি করেছে। এই টুর্নামেন্টের আগে ওরা পাকিস্তান ও জাপানের সঙ্গে সিরিজ খেলেছে। ওদের ফেডারেশনের লক্ষ্য উপরে ওঠার। কোচিং স্টাফ পুরো ১০ জনের। ভিডিও অ্যানালিস্ট, ফিজিও সহ সবকিছুই আছে ওদের।’

ওমানের পাকিস্তানি কোচ তাহির জামান বাংলাদেশকে সমীহ করছেন, ‘বাংলাদেশ খুব ভালো দল। হকি প্রেমীরা খুব ভালো একটা ম্যাচ দেখতে পাবে ফাইনালে। কোনও সন্দেহ নেই শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ অনেক ভালো দল। দেড় মাস ধরে আমি ওমানের দলের সঙ্গে কাজ করছি। খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিয়ে লড়ছে। একটা দল হিসেবে খেলছে।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমরা ফাইনালের জন্য তৈরি। ফাইনালে কোনও ফেভারিট নেই। যে কেউই জিততে পারে। ম্যাচের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’এই

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

ওমানকে হারালেই চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট সময় ১০:৩৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮