ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভুল স্বীকার করে বিসিবির বিবৃতি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

নিদাহাস ট্রফিতে গতকাল বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটির শেষ ওভারে ‘নো বল’ বিতর্কের সৃষ্টি হয়। এ সময় আম্পায়ার ও শ্রীলঙ্কা দলের খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ দলের খেলোয়াড়দের কথা কাটাকাটি হয়। মাঠের বাইরে তৃতীয় আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাকিব আল হাসান। এক পর্যায়ে সাকিব আল হাসান মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেনকে মাঠ ছেড়ে উঠে আসার জন্য ইঙ্গিত দেন। যদিও পরে ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন তারা।

এ ঘটনাকে কেন্দ্র করে সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানকে তাদের ম্যাচ ফির ২৫ শতাংশ করে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই সাথে তাদের নামের পাশে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।

শুক্রবারের ঘটনা নিয়ে আজ একটি বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে মাঠে যা ঘটেছে তা নিয়ে অনুশোচনা প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে লেখা হয়েছে, ‘নিদাহাস ট্রফিতে শুক্রবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটিতে দুর্ভাগ্যবশত যা ঘটেছে তা নিয়ে অনুতপ্ত বিসিবি। বোর্ড স্বীকার করছে যে, ক্রিকেট মাঠে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বাংলাদেশ দলের আচরণ ছিল অগ্রহণযোগ্য। ম্যাচে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দল প্রত্যাশিত মাত্রার প্রফেশনালিজম প্রদর্শন করেনি। সর্বদা স্পিরিট অব ক্রিকেটকে ধরে রাখার ব্যাপারে দলের খেলোয়াড়দের স্মরণ করে দেয়া হয়েছে।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘বিসিবি ও শ্রীলঙ্কা ক্রিকেটের মধ্যকার সম্পর্ক দারুণ। সমর্থন ও সহযোগিতার ক্ষেত্রে এর দীর্ঘ ইতিহাস রয়েছে। দুই দেশের খেলোয়াড়দের মধ্যকার সম্পর্কও চমৎকার। দিনদিন যেটি শক্তিশালী হচ্ছে।’

নিদাহাস ট্রফির লিগ পর্বের শেষ ম্যাচে গতকাল শ্রীলঙ্কাকে দুই ‍উইকেটে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। আগামীকাল সিরিজের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনি মুক্তি না পাওয়া পর্যন্ত স্থগিত থাকবে এই ফুটবল

ভুল স্বীকার করে বিসিবির বিবৃতি

আপডেট সময় ০৯:১৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮