ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাকে গৃহবন্দি করে রাখার অভিযোগ যুবরাজের বিরুদ্ধে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দুই বছরেরও বেশি সময় রহস্যজনকভাবে লোকচক্ষুর অন্তরালে আছেন সৌদি যুবরাজ ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমানের মা। তবে মার্কিন গণমাধ্যম এনবিসি বেশ কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে, যুবরাজ নিজেই তার মাকে লুকিয়ে রেখেছেন।

এরই মধ্যে মায়ের এই রহস্যজনকভাবে ‘উধাও’ হয়ে যাওয়ার নানা রকম ব্যাখ্যা দিয়েছেন যুবরাজ মুহাম্মদ বিন সালমান। চিকিৎসার জন্য তার মা দেশের বাইরে ছিলেন বলেও জানান তিনি।

যদিও যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা এনবিসিকে জানান, তারা বিশ্বাস করেন ক্ষমতা দখলে যুবরাজের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে পারেন এবং বাদশাহ সালমানকে এ জন্য প্রভাবিত করতে পারেন তার মা, এমন আশঙ্কা করেছিলেন যুবরাজ। তাই তিনি রাজপরিবার থেকে মাকে দূরে রেখেছিলেন।

গত বছরের জুনে নিজের চাচাতো ভাইকে রাজ্যের যুবরাজের পদ থেকে সরিয়ে দিলে আলোচনায় আসেন ৩১ বছর বয়সী মুহাম্মদ বিন সালমান। এর পরই তিনি দুর্নীতি দমনের নামে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীসহ পরিবারের সদস্যদের গ্রেপ্তারে ভূমিকা পালন করেন।

এমনকি দেশটির শীর্ষ ধনী আলওয়ালিদ বিন তালালকেও গত নভেম্বরে দুর্নীতির অভিযোগে আটক করা হয়। অর্থমন্ত্রী ইব্রাহীম আল আসসাফকেও আটক করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাকে গৃহবন্দি করে রাখার অভিযোগ যুবরাজের বিরুদ্ধে

আপডেট সময় ০৯:০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮