ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি যুবরাজ সালমানের বোনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাজতান্ত্রিক সৌদি আরবের সিংহাসনের ভবিষ্যত উত্তরাধিকারী (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন সালমানের বোনকে আটক করতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ফ্রান্সের পুলিশ। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

এএফপি জানায়, একজন কর্মীকে পেটাতে মোহাম্মদ বিন সালেমানের বোন হাসা বিনতে সালমান তার দেহরক্ষীকে আদেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এ প্রেক্ষিতে গত ডিসেম্বরে তার বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ারা জারি করা হয়েছিল।

রাজকুমারী হাসা ২০১৬ সাল থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের পশ্চিমে মহার্ঘ-মূল্যের ফচ অ্যাভিনূতে বসবাস করে আসছিলেন। এই ঘটনাটি এমন এক সময় প্রকাশিত হল যখন আসছে সপ্তাহে সৌদি ক্রাউন প্রিন্সের ফ্রান্স সফর করা কথা রয়েছে।

ওই কর্মী জানান, রাজকুমারীরর অ্যাপার্টমেন্টের কিছু সংস্কার কাজের জন্য তাকে ভাড়া করা হয়েছিল। বাসার যে অংশ কাজ করবেন সে অংশের ছবি তোলাতে চটে গিয়েছিলেন হাসা বিনতে সালমান।

তিনি আরও জানান, রাজকুমারীর বয়স ৪০ বছরের মতো হবে। ছবিগুলো তিনি মিডিয়ার কাছে বিক্রি করবেন এমন অভিযোগে তাকে পেটাতে হাসা তার দেহরক্ষীকে আদেশ দিয়েছিলেন। তার মুখে ঘুষি মারা হয়েছিল। তার হাত বেঁধে বাধ্য করা হয়েছিল রাজকুমারীর পায়ে চুমু খেতে। অ্যাপার্টমেন্টটি ত্যাগ করার আগে তার সরঞ্জামও রেখে দেওয়া হয়েছিল।

ল্য পোঁয়া সাময়িকী জানিয়েছে, ‘রাজকুমারী চিৎকার করে বলেন, ওই কুত্তাকে হত্যা কর, তার জীবিত থাকার কোনো অধিকার নেই।’

এএফপি জানিয়েছে, ওই কর্মীর চোট বেশ এতটাই গুরুতর ছিল যে সে আট দিন কাজে যেতে পারেনি। এ বিষয়ে মন্তব্য করতে বলা হলে সৌদি আরবের তথ্য মন্ত্রণালয় কোনো জবাব দেয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি যুবরাজ সালমানের বোনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় ০৭:০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮