ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ভারত’ এ সালমানকে নিয়ে চিন্তিত পরিচালক

আকাশ বিনোদন ডেস্ক:  

এখন পুরোদমে চলছে সালমান খানের ‘রেস থ্রি’ ছবির শুটিং। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এই ছবির মোশন পোস্টার। নিজের টুইটারে পোস্টারটি ভক্তদের জন্য শেয়ার করেছেন বলিউড ভাইজান নিজেই। বাড়তি পাওনা হিসেবে সঙ্গে দিয়েছেন তার ভয়েস ওভার।

‘রেস থ্রি’র কাজ শেষ হলেই শুরু করবেন ‘টাইগার জিন্দা হ্যায়’র পরিচালক আলী আব্বাস জাফরের ‘ভারত’ ছবির শুটিং। কিন্তু নতুন ছবিতে সালমানের চরিত্র নিয়ে এবার একটু নার্ভাস তরুণ এ চলচ্চিত্র নির্মাতা।

ক্যারিয়ারের শুরুতে ‘সুলতান’ ছবিতে এই ভাইজানকে সঙ্গে নিয়েই ছক্কা হাঁকিয়েছেন তিনি। এরপর ‘টাইগার জিন্দা হ্যায়’ দিয়ে তো আরও বিশাল ছক্কা। যেটি রীতিমত সালমান এবং পরিচালক জাফরের ক্যারিয়ারের সেরা ব্যবসাসফল ছবি।

তৃতীয় মেয়াদে তাই আবারও সঙ্গী সেই সালমান। তবুও আসন্ন ছবি ‘ভারত’ নিয়ে বেশ টেনশনে পরিচালক জাফর। এই ছবির গল্প এবং চরিত্র সম্পূর্ণই অন্য রকম। পরপর দুটি হিট ছবির পর দর্শকের চাহিদা যে তুঙ্গে তাও ভালো করে জানেন পরিচালক। চিন্তা সেখানেই।

২০১৪ সালের একটি কোরিয়ান ছবির আদলে তৈরি হয়েছে ‘ভারত’ এর প্লট। এই প্রথম বিদেশি ছবি কপি করছেন পরিচালক। কাজেই, নতুন চরিত্রে সল্লু মিয়াকে কতটা নেবেন দর্শক, সেই প্রশ্নই আসছে ঘুরে ফিরে।

২০১০ সালে প্রাক্তণ প্রেমিকা ক্যাটরিনা কাইফের মাধ্যমে পরিচালক আলী আব্বাস জাফরের সঙ্গে পরিচয় হয়েছিল সালমানের। তিন খানের অন্যতম সালমান নতুন পরিচালক জাফরকে আগের দুটি ছবিতে দারুণ ভাবে সাহায্য করেছেন। এটা স্বীকার করেন পরিচালকও। যার জন্য নিজেকে তিনি ‘ভাগ্যবান’ মনে করেন।

সুপারস্টার সালমানের সঙ্গে থাকার ফলেই ফিল্মের খুঁটিনাটি অনেক কিছু শিখেছেন তিনি। এমনকী, জীবন সম্পর্কে ভাইজানের থেকে অনেক মূল্যবান পরামর্শও নিয়ে থাকেন।

এত কিছুর পরেও নতুন ছবি ‘ভারত’ এর নতুন চরিত্রে সালমানকে কীভাবে নিবেন অনুরাগীরা, সেই প্রশ্নই বারবার আসছে পরিচালক জাফরের মনে। উত্তর মিলবে ছবি নির্মাণ ও রিলিজের পরেই। সেই পর্যন্ত অপেক্ষা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘ভারত’ এ সালমানকে নিয়ে চিন্তিত পরিচালক

আপডেট সময় ১২:০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮