ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন ফিচার আনছে ফেসবুক

আকাশ আইসিটি ডেস্ক:

বিশ্বের ১৮৬ কোটি ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। এবার ক্যামেরা অ্যাপ আনতে চলেছে ফেসবুক। এর সঙ্গে যোগ হচ্ছে একগুচ্ছ নতুন ফিচার। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি নিজেই এ খবর জানিয়েছে।

ফেসবুক সম্প্রতি কাজ করছে নতুন ক্যামেরা ফিচারের উপর। সংস্থাটি তাদের ক্যামেরা অ্যাপে এআর (অগমেন্টেড রিয়ালিটি) এফেক্ট যুক্ত করতে চলেছে যার মাধ্যমে ভার্চুয়াল রিয়েল ওয়ার্ল্ড ট্র্যাক করা যাবে। ব্যবহারকারীরা যাতে সহজে উন্নতমানের ছবি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকতে পারেন, তার জন্যই পরীক্ষামূলক প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা।

মার্চের শেষের দিকে উন্মুক্ত হবে এই ক্যামেরা ফিচারের স্টেবেল ভার্সন। আগে ভিডিও কলিং শুধুমাত্র মেসেঞ্জার অ্যাপ দিয়ে করা যেত। এ বার ‘ফেসবুক লাইট’ ভার্সনেও যুক্ত হতে চলেছে ভিডিও কলিং ফিচার। ফলে অ্যানড্রয়েড ব্যবহারকারীরা ‘ফেসবুক লাইট’ এর মাধ্যমে এইচডি কোয়ালিটির ভিডিও কলও করতে পারবেন। ‘ফেসবুক লাইট’ এর মাধ্যমে এবার অডিও কল, পিকচার শেয়ারিং এর মতো ফিচার পেয়ে যাবেন গ্রাহকরা। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে ফেসবুকের এই নতুন ভার্সনটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন ফিচার আনছে ফেসবুক

আপডেট সময় ০৩:৫৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮