ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিমান বিধ্বস্তে নিহত বিপাশার স্বজনদের পাশে যশোরের ডিসি

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সানজিদা হক বিপাশার বাড়িতে গিয়ে স্বজনদের সমবেদনা জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল। বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি বিপাশার বাবা সাবেরুল হকের উপশহরের বাড়িতে যান।

যশোরে সদ্য যোগদানকারী জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল দুপুরে যশোরের উপশহরের এ ব্লকের ২৪৫ নম্বর বাড়িতে যান। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন শওকত ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। জেলা প্রশাসক আসার খবর শুনে উপশহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এহসানুর রহমান লিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও ওই বাড়িতে উপস্থিত হন।

জেলা প্রশাসক বেশকিছু সময় ওই বাড়িতে কাটান। তিনি শোকগ্রস্ত স্বজনদের বলেন, ‘আপনাদের যে ক্ষতি হয়েছে, তা পূরণ হওয়ার নয়। আপনারা যাতে দ্রুত শোক কাটিয়ে উঠতে পারেন, সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা করি।

পরে জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল সাংবাদিকদের জানান, বিমান দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের নিহত হওয়ার ঘটনা খুবই বেদনাদায়ক। আমি জেলা প্রশাসক হিসেবে রাষ্ট্র ও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ করতে এসেছি। এই পরিবারের পাশে রাষ্ট্র ও সরকার থাকবে।

যশোরের মেয়ে সানজিদা হক বিপাশা (৩৮) সুশাসনের জন্য নাগরিক (সুজনের) প্রোগ্রাম অফিসার হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। তার স্বামী মো. রফিকুজ্জামান (৪৫) ব্যবসায়ী। একমাত্র ছেলে মো. অনিরুদ্ধ জামান (৮) দ্বিতীয় শ্রেণির ছাত্র। গত সোমবার কাঠমান্ডুতে ইউএস-বাংলা বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে এরাও রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিমান বিধ্বস্তে নিহত বিপাশার স্বজনদের পাশে যশোরের ডিসি

আপডেট সময় ১১:৩১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮