ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এমন নির্মম প্রাণহানি আর চাই না

অাকাশ জাতীয় ডেস্ক:

সম্প্রতি নেপালের কাঠমান্ডু ট্রাজেডিতে নিহত বিমান যাত্রীদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে মোমবাতি প্রজ্জ্বলন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা পরিবার।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিভাগের দীর্ঘ করিডোরে সারিবদ্ধভাবে আলো জ্বেলে নিহতদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ব্যক্ত করেন বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

শোক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি, কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান; বিভাগের সহকারী অধ্যাপক মো: মোকাদ্দেস-উল-ইসলাম; সহকারী অধ্যাপক ও ছাত্র-উপদেষ্টা কামরুন নাহার; প্রভাষক নাহিদা বেগমসহ বিভাগের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীবৃন্দ।

মোমবাতি প্রজ্জ্বলন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ‘অত্যন্ত হৃদয়বিদারক এই বিমান ট্রাজেডি পুরো জাতি তথা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে। আমরা এমন নির্মম প্রাণহানি আর চাই না। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় থেমে গেছে কত প্রাণ, থমকে গেছে কত স্বপ্ন! এভাবে আর কোনো স্বপ্নের পতনও চাই না আমরা। বাংলাদেশসহ নিহত অন্যান্য দেশের নাগরিকদের পরকালের জীবন শান্তিময় হোক। একইসাথে তাদের শোকবিহ্বল পরিবারকে সৃষ্টিকর্তা ধৈর্য ধরার শক্তি দিক।’

এদিকে বৃহস্পতিবার বাংলা বিভাগের ৬ষ্ঠ আবর্তনের (বর্ণমালা) শিক্ষার্থীদের তিন বছর পূর্তি হয়েছে। নেপাল দুর্ঘটনায় বাংলাদেশ সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোকের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখেই তারা তাদের বর্ষপূর্তি অনুষ্ঠানটি স্থগিত করে। এ বিষয়টিকে সাধুবাদ জানান শোক অনুষ্ঠানে উপস্থিত বক্তারা।

প্রসঙ্গত, গত সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বাংলাদেশের ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে অর্ধশতাধিক যাত্রী নিহত হন। এই ঘটনায় বাংলাদেশ, নেপালসহ পুরো বিশ্বে শোকের ছায়া নেমে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এমন নির্মম প্রাণহানি আর চাই না

আপডেট সময় ১০:৫১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮