ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাক্টরের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় ইট ভাটার ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলচালক বীর মুক্তিযোদ্ধা নুর হাকিম (৬৫) নিহত হয়েছেন। এসময় তার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়।

শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের কানাইডাঙ্গা বাটকেমারি ডন ইটভাটা সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত নুর হাকিম দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরের মোবারকপাড়া মহল্লা মৃত সাদের আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার বিকালে নুর হাকিম তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে মুজিবনগর যাওয়ার পথে কানাইডাঙ্গা বাটকেমারি ডন ইটভাটা সংলগ্ন রাস্তায় পৌছায়। এসময় বিপরীত দিক থেকে আসা ডন ইট ভাটার ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক নুর হাকিমকে মৃত বলে ঘোষণা করেন।

দামুড়হুদা থানার ওসি আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাক্টরের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

আপডেট সময় ১০:০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮