ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান যাকাত ডেটাবেইজ ও ‘ যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর সময় চাহিয়া লজ্জা দিবেন না, সংসদ সদস্যদের স্পিকার অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন

খালি হাতে দেশে ফিরেছেন প্রবাসী বাবা, ক্ষোভে মেয়ের এ কেমন কাণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের প্রবাসী বাবার উপর অভিমানে করে পিয়ালী নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যার উদ্দেশে ট্রেনের সামনে লাফিয়ে পড়ে মারাত্মক আহত হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রী তার একটি পা হারিয়েছে। আহত পিয়ালী কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।

প্রত্যাক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের কেশব হালদারের কন্যা পিয়ালী হালদার (১৫) খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন কোটচাঁদপুর ষ্টেশনে ঢোকার আগে পিয়ালী হালদার স্কুলের ইউনিফর্ম পরা অবস্থায় ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে।

এ সময় পিয়ালী’র বাম পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়, সেই সাথে পাশে ছিটকিয়ে পড়ে মুখে ক্ষত সৃষ্টি হয়ে মারাত্মক আহত হয়। সাথে সাথে ঘটনাস্থলের লোকজন তাকে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে আনেন। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালের কর্তব্যরত ডা. ফারাহানা শারমিন বলেন, মেয়েটির পা কাটা ছাড়াও মুখে ও মাথায় আঘাত লেগেছে। যে কারণে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

জানা গেছে, প্রবাসী পিতা কেশব হালদার গত ১ মাস আগে দেশে আসেন। কিন্তু পিতা বিদেশ থেকে দীর্ঘ দিন পর এলেও পরিবারের কারোর জন্য কিছু না এনে খালি হাতে ফেরেন। এ নিয়ে পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করছিল।

বুধবার (৩ জানুয়ারি) সকালে একই বিষয় নিয়ে পিতা মাতার ঝগড়া বাঁধে এক পর্যয়ে পিয়ালী স্কুলের যাওয়ার নাম করে নিজের বাইসাইকেল যোগে ট্রেন ষ্টেশনে এসে ট্রেনের সামনে ঝাপিয়ে পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালি হাতে দেশে ফিরেছেন প্রবাসী বাবা, ক্ষোভে মেয়ের এ কেমন কাণ্ড

আপডেট সময় ০৫:২৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮