ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পূর্ব গৌতায় সামরিক অভিযান চলবে: আসাদ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার পূর্ব গৌতা এলাকায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদ। তিনি ওই এলাকায় মানবিক বিপর্যয় নিয়ে পাশ্চাত্য নেতাদের উদ্বেগকে ‘হাস্যকর মিথ্যা’ বলে উল্লেখ করেন।

রবিবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এসব কথা বলেন বাসার আল আসাদ। খবর গালফ নিউজ ও সিনহুয়ার।

প্রেসিডেন্ট বাশার বলেন, ‘আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব… এবং এ যুদ্ধের ধারাবাহিকতায়ই গৌতা অভিযান চালানো হচ্ছে।’

পূর্ব গৌতার মানবিক পরিস্থিতির বিপর্যয় নিয়ে পাশ্চাত্যের অন্য নেতাদের উদ্বেগকে হাস্যকর এবং মিথ্যা অভিযোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘কিছুদিন পরপরই পাশ্চাত্য মানবিক পরিস্থিতি নিয়ে যেসব বক্তৃতা-বিবৃতি দেয় তা অত্যন্ত হাস্যকর মিথ্যা। পশ্চিমা নেতাদের মতোই তাদের দাবিগুলিও হাস্যকর।’

গৌতার অভিযানকে সন্ত্রাসবিরোধী যুদ্ধের অংশ মন্তব্য করে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি এবং সামরিক অভিযানের মধ্যে কোনো সাংঘর্ষিক বিষয় নেই। সংঘর্ষের মধ্যেই গত দু’দিনে সিরিয়ার সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিয়েছে।

রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ মিথ্যা দাবি করে আসাদ বলেন, সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযান চালানোর জন্যই এমন মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

এ সময় পূর্বাঞ্চলের বেশিরভাগ লোক সন্ত্রাসবাদ থেকে বেরিয়ে আসতে চায় বলে সাংবাদিকদের জানান আসাদ।

মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স এই হামলা বন্ধ করার জন্য দামেস্ক এবং মস্কোকে চাপ প্রয়োগ করছে। এছাড়া উক্ত অঞ্চলে মানবিক সহায়তা এবং উদ্ধার তৎপরতা চালানোর পরিকল্পনা গ্রহণ করেছে জাতিসংঘ।

উল্লেখ্য, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে জঙ্গি নিয়ন্ত্রিত পূর্ব গৌতা এলাকায় প্রায় চার লাখ মানুষ বসবাস করেন। গত কয়েক সপ্তাহ ধরে সেখানে সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে এলাকাটি নিয়ন্ত্রণকারী উগ্র তাকফিরি জঙ্গিদের ভয়াবহ সংঘর্ষ হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পূর্ব গৌতায় সামরিক অভিযান চলবে: আসাদ

আপডেট সময় ০২:২৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮