ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঝুলন্ত পার্লামেন্টের দিকে ইতালি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইতালির নির্বাচনে কোনো দল সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্টতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রবিবার দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে বাংলাদেশ সময় সোমবার সকালের দিকে প্রাথমিক ভোটগণনা শেষ হয়।

নির্বাচনের পর বুথফেরত জরিপের বরাত দিয়ে এএফপি, বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যম বলছে, প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির মধ্য-ডানপন্থি জোট আশানুরূপভাবেই ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষের বেশিরভাগ আসন জয় করতে যাচ্ছে। সেই হিসাব অনুসারে, এই জোট ২৪৮ থেকে ২৬৮টি আসন পেতে পারে।

অন্যদিকে ফাইভ স্টার মুভমেন্ট পার্টি ৩০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। দলটি নির্বাচনে ১৯৫ থেকে ২৩৫টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, এতে করে দলটি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। আর ক্ষমতাসীন মধ্য-বামপন্থি ডেমোক্রেটিক পার্টি ১১৫ থেকে ১৫৫টি আসন নিয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে।

ইতালিতে সরকার গঠনের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য কমপক্ষে ৩১৬টি আসন প্রয়োজন। যা এ নির্বাচনে কোনো দলই জয় করতে পারছে না বলে বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে।

এদিকে নির্বাচনে ক্ষমতাসীনদের পতনের জন্য বেকারত্ব ও অভিবাসন ইস্যুতে ব্যর্থতাকেই দায়ী করা হচ্ছে। বার্লুসকোনির দল প্রধান থেকে সরকার গঠন করলেও প্রতারণার মামলায় অভিযুক্ত হওয়ার কারণে আগামী একবছরের আগে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তবে যেই প্রধানমন্ত্রী হন না কেন চালকের আসনে থাকবেন বার্লুসকোনি চালকের আসনে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, নির্বাচনের ফল ঘোষণার পর বেশি আসন পাওয়া দল অন্য কোন দলের সঙ্গে সরকার গঠন করবে তা ঠিক হতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। নতুন জোট গঠনের আগে দলগুলোর মধ্যে চলবে দর কষাকষি এবং সমঝোতা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঝুলন্ত পার্লামেন্টের দিকে ইতালি

আপডেট সময় ০২:২৮:১০ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮