ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন ফেসবুক স্ট্যাটাসে ৯ দফার ঘোষক কাদের: ফিমেল জোন যেন ফিমেল উইংয়ের ‘টিএসসি শাখা অফিস’ না হয় ৩০০ এমপিকে হাওড় ঘুরে আসার আহ্বান নাহিদের ভয়াবহ দাবানল : ফ্রান্সে সরানো হলো ৬৩ হাজার মানুষ, স্পেনে জরুরি অবস্থা মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার

শ্রীলংকায় সাকিবের পরিবর্তে লিটন

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগামী ৬ মার্চ শ্রীলংকায় গড়াচ্ছে তিনজাতি টি-টোয়েন্টি সিরিজ। সেখানে খেলতে আগামীকাল রোববার দেশ ছাড়ছে বাংলাদেশ। তবে ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এদিন যাচ্ছেন না দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তার পরিবর্তে দলের সঙ্গে যাচ্ছেন উইকেটরক্ষক-কাম-ব্যাটসম্যান লিটন দাস।বিসিবি জানিয়েছে, কাল না গেলেও দুই-এক দিন পর শ্রীলংকায় দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। উন্নত চিকিৎসা নিতে সেখান থেকে অস্ট্রেলিয়া যাবেন তিনি। আপাতত এ সিরিজ নিয়ে ভাবছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। পুরোপুরি ফিট হয়ে ফিরতেই তার মনোযোগ। ফলে নিদাহাস ট্রফিতেও টাইগারদের নেতৃত্বের ভার থাকছে মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে।

জানুয়ারিতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে আঙুলে চোট পান সাকিব। পরে লংকানদের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি। উভয় সিরিজেই ভরাডুবি ঘটে দলের। ধারণা করা হয়েছিল, নিদাহাস ট্রফিতে ফিরবেন এ সুপারস্টার। সেটিও আলোর মুখ দেখল না।

অবশ্য একটু তড়িঘড়ি করতেইহিতে বিপরীত ঘটেছে সাকিবের! আঙুলের সেলাই কাটার পর নিদাহাস ট্রফি সামনে রেখে ফিটনেস অনুশীলন শুরু করেছিলেন তিনি। এতে চোটের জায়গা ফের ফুলেফেঁপে যায়। পরে তা দেখাতে থাইল্যান্ডে যান বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। এর পরই দুঃসংবাদটা ধেয়ে আসে-শিগগির ফেরা হচ্ছে না তার। আরও সপ্তাহ দুয়েক ফিজিওথেরাপি নিতে হবে তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

শ্রীলংকায় সাকিবের পরিবর্তে লিটন

আপডেট সময় ০৪:৩১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮