ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

খুলনায় প্রধানমন্ত্রীর সমাবেশে নারীর স্রোত

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। সার্কিট হাউজ ময়দানের অর্ধেকটাই নারী কর্মী-সমর্থদের দখলে।

সমাবেশে এমনিতেই মঞ্চের সামনে নারীদের বসার জায়গা করা হয়। কিন্তু সেটি ময়দানের খুব বেশি জায়গা জুড়ে থাকে, এমন নয়। কিন্তু আজ শনিবার খুলনা সার্কিট হাউজ ময়দানের যে চিত্রটা সেটি কখনও দেখেননি স্থানীয়রা।

আওয়ামী লীগ নেতারা জানান, আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের পাঁচ দিন আগের এই জনসভায় নারীদের অধিকহারে উপস্থিতি শেখ হাসিনার আগ্রহেই হয়েছে।

গত ৩০ জানুয়ারি সিলেট থেকে আওয়ামী লীগের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরুর পর থেকে প্রধানমন্ত্রীর এটি তৃতীয় জনসভা। এর আগে ৮ ফেব্রুয়ারি বরিশাল, ২২ ফেব্রুয়ারি রাজশাহীতে সমাবেশ করেন তিনি। প্রতিটি সভাতেই নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য সংখ্যক। তবে আজ শনিবার খুলনা সার্কিট হাউজ ময়দানে এই সংখ্যাটা অনেক বেশি।

বেলা তিনটায় এই সমাবেশে যোগ দেবেন শেখ হাসিনা। তবে বেলা ১২টা থেকেই মিছিল নিয়ে জনসভায় আসতে থাকে নারীরা। দেড়টার মধ্যেই মাঠের বেশিরভাগ এলাকাই দখলে চলে যায় তাদের। তারা প্রধানমন্ত্রীর পক্ষে শ্লোগান দেন।

বাংলাদেশে নারীর ক্ষমতায়নে আওয়ামী লীগ সরকার বরাবরই আগ্রহ দেখিয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে নারীদের জন্য আসন সংরক্ষণ করা, সচিব, হাইকোর্টের বিচারক হিসেবে নারীদের নিয়োগ শেখ হাসিনার একান্ত আগ্রহে হয়েছে। মেয়েদের জন্য ফুটবল টুর্নামেন্ট চালু, সেনাবাহিনী, বিজিবিতে অফিসার ও সেনা হিসেবে নারীদের অন্তর্ভুক্তিও হয়েছে তার শাসনামলেই।

নারীরা শিক্ষা, চাকরি, ব্যবসা থেকে শুরু করে সমাজের সব পর্যায়েই নারীরা এগিয়ে যাচ্ছে। রাজনীতিও এর বাইরে নয়। অন্য দলগুলোর তুলনায় আওয়ামী লীগ এ ক্ষেত্রে অগ্রগামী। দলের সর্বোচ্চ পর্যায়ের কমিটি থেকে শুরু করে তৃণমূলেও নারী কর্মী বাড়াতে চাইছে দলটি।

খুলনা মহিলা আওয়ামী লীগের একজন নেত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নারীর ক্ষমতায়ন হচ্ছে। তাই আমরা আজকের এ সমাবেশে বিপুল সংখ্যক নারী উপস্থিত হয়ে জননেত্রীর প্রতি সমর্থন জানাচ্ছি।’

যুব মহিলা লীগের একজন নেতা বলেন, ‘দেশে উন্নয়ন হচ্ছে। এ উন্নয়নের অগ্রযাত্রায় নারীরা সমানভাবে অবদান রাখছে। সকল ক্ষেত্রে নারীরা অবদান রাখছেন। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।’

এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন বলেন, ‘আওয়ামী লীগ সরকার এদেশে নারীদের ক্ষমতায়নে বিশ্বাসী। নারীদের ক্ষমতায়নে আওয়ামী নানা কাজ করে যাচ্ছে। এই জনসভায় নারীদের উৎসাহিত করার জন্য তাদের বেশি উপস্থিতি করা হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় প্রধানমন্ত্রীর সমাবেশে নারীর স্রোত

আপডেট সময় ০২:৪৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮