ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে যোগ দিলেন ভেট্টরি

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে রাজশাহী কিংসের প্রধান কোচের দায়িত্ব পেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। আগামী দু’বছরের জন্য রাজশাহী কিংসের দায়িত্ব পালন করবেন ৩৯ বছর বয়সী ভেট্টরি। রাজশাহী কিংস ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জাননো হয়েছে।

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ব্রিজবেন হিট ও ইংল্যান্ডের টি-২০ ব্ল্যাস্টে মিডলসেক্সের কোচের দায়িত্ব পালন করছেন ভেট্টরি। রাজশাহী দলের পক্ষ থেকে প্রধান নির্বাহি তাহমিদ হক বলেন, ‘বিশেষজ্ঞ কোচের অভিজ্ঞতা থেকে রাজশাহী কিংসকে সহায়তা করবে ভেট্টরি। তার কাছ থেকে স্থানীয় খেলোয়াড়দের শিখতে হবে এবং দক্ষতা প্রয়োগ করতে হবে।’

১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে নিউজিল্যান্ডের হয়ে ১১৩টি টেস্ট, ২৯৫টি ওয়ানডে ও ৩৪টি টি-২০ ম্যাচ খেলেছেন ভেট্টোরি। টেস্টে ৩৬২, ওয়ানডেতে ৩০৫ ও টি-২০তে ৩৮ উইকেট শিকার করেন ভেট্টোরি।

২০১৬ ও ২০১৭ সালে রাজশাহী কিংসের কোচের দায়িত্ব পালন করেন দেশীয় সরওয়ার ইমরান।-বাসস

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে যোগ দিলেন ভেট্টরি

আপডেট সময় ১২:০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮