ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিআইবির অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না শিল্পী সমাদ্দারের

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না বাগেরহাট মহিলা পরিষদের সভাপতি শিল্পী সমাদ্দারের। ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনা এলাকায় তাকে বহনকারী যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের সংঘর্ষে হলে তিনি মারা যান।

সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে ‘সোনাক-স্বজন, ইয়েস-ইয়েস ফ্রেন্ডস, ওয়াই প্যাক’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে যোগ দেন শিল্পী সমাদ্দার। মঙ্গলবার বাসে বাগেরহাট ফিরছিলেন।

মঙ্গলবার বিকালে শিল্পী সমাদ্দারের মৃত্যুর সংবাদ বাগেরহাট পৌঁছলে শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন সংগঠনের নেতারা শোকার্ত হয়ে পড়েন।

বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি বাগেরহাট শহরের আদর্শ বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন শিল্পী সমাদ্দার।

বাগেরহাটের এই গুণী নারী ব্যক্তিজীবনে ছিলেন অবিবাহিতা। রাজনৈতিকভাবে তিনি ছিলেন প্রতিবাদী। ৬৫ বছর বয়সী শিল্পী সমাদ্দার মৃত্যুর আগ পর্যন্ত বাগেরহাট জেলা কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন।

১৯৫৩ সালে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় শিল্পী সমাদ্দারের জন্ম। তিনি আমলাপাড়া এলাকার জিতেন্দ্রনাথ সমাদ্দারের সাত ছেলেমেয়ের মধ্যে সবার বড় ছিলেন।

শিল্পী সমাদ্দার বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে সরকারি পিসি কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করেন। পরে শিক্ষকতা পেশায় যুক্ত হন।

এদিকে শিল্পী সমাদ্দারের অকালমৃত্যুতে বাগেরহাট জেলা আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, ওয়ার্কাস পার্টি, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ ও যুবলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক ও সমবেদনা জানিয়েছে

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টিআইবির অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না শিল্পী সমাদ্দারের

আপডেট সময় ১০:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮