ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, অভিযুক্ত বিএনপি নেতা আটক প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সৌদি সেনাপ্রধানসহ শীর্ষ কর্মকর্তারা বরখাস্ত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মধ্যরাতে রাজকীয় ডিক্রি জারি করে শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন সৌদি আরবের বাদশাহ। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সেনাপ্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা।

ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি জোটের লড়াইয়ের তিন বছর পূর্তির আগে আগে এই রদবদলের ঘটনা ঘটলো। খবর বিবিসির।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে সৌদি আরবের সেনাপ্রধানসহ রয়েছেন বিমান বাহিনী, পদাতিক বাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনীর প্রধানরাও।

মধ্যরাতে বাদশাহ সালমানের নামে কয়েকটি রাজকীয় ডিক্রি জারির মাধ্যমে এই পরিবর্তন আনা হয়। তবে ধারণা করা হচ্ছে, রাজকীয় এসব সিদ্ধান্তের পেছনে রয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় এই খবর প্রকাশিত হলেও, এর কোনো কারণ জানানো হয়নি। দেশটিতে বেশ কয়েকজন নতুন উপমন্ত্রীও নিয়োগ দেয়া হয়েছে, যাদের মধ্যে একজন নারী মন্ত্রীও রয়েছেন।

ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি জোটের লড়াইয়ের তিন বছর পূর্তির ঠিক আগে আগে দেশটির সামরিক বাহিনীতে এই রদবদলের ঘটনা ঘটলো।

গত বছর যুবরাজ সালমানের দুর্নীতিবিরোধী অভিযানেই বেশ কয়েকজন পরিচিত সৌদি নাগরিক, প্রিন্স, মন্ত্রী আর কোটিপতিদের রিয়াদের একটি পাঁচ তারকা হোটেলে বন্দী করা হয়েছিল।

বিবিসির সংবাদদাতারা বলছেন, বাদশাহের ক্ষমতার প্রতীক হিসেবে পরিচিত প্রতিষ্ঠানগুলোয় এটি আরেক দফা সংস্কার চালানো হলো, যদিও এসব পদক্ষেপের পেছনে তার পুত্র এবং উত্তরাধিকারী যুবরাজ সালমান রয়েছেন। ইয়েমেনে সৌদি জোটের অভিযানও যুবরাজের সিদ্ধান্তে হয়েছিল, যা দৃশ্যত ব্যর্থ হয়েছে।

কিন্তু এসব পদক্ষেপের মাধ্যমে তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে, দেশটির প্রচলিত অনেক রীতিনীতি তিনি ভাঙতে চলেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের

সৌদি সেনাপ্রধানসহ শীর্ষ কর্মকর্তারা বরখাস্ত

আপডেট সময় ০৩:২৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮