ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি শ্রম মন্ত্রণালয়ে নারী উপমন্ত্রী নিয়োগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ে এবার নারী উপমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। তার নাম ড. তামদার বিনতে ইউসেফ মোগেল আল-রামমাহ। এই নতুন দায়িত্ব ছাড়াও তিনি আগের সমাজকল্যাণ ও পারিবারিক অধিদফতরে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সোমবার সন্ধ্যায় রাজকীয় এক ফরমানে তাকে সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ে উপমন্ত্রী নিযুক্ত করেছেন। আল-রামমাহ ২০১৬ সালে সৌদি আরবের মানবাধিকার কমিশনের প্রতিনিধি এবং বাদশাহ সৌদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।

তিনি ২০০৭ সালে মেডিসিন ও হিউম্যান সায়েন্সে ম্যানচেস্টার ইউনিভার্সিটির রেডিয়োলজি ও মেডিকেল ইঞ্জিনিয়ারিং থেকে পিএইচডি অর্জন করেন। ২০০৩ সালে ওয়েল্স ব্যাংগার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং রিয়াদে বাদশাহ সৌদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত হন।

তার শিক্ষা জীবনে তিনি রিয়াদের বাদশাহ সৌদ বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সায়েন্সের ফ্যাকাল্টিতে নারীদের নেতা নিযুক্ত হয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাছাড়াও বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সায়েন্স ফ্যাকাল্টি এর কোয়ালিটি ও ডেভেলপমেন্ট ইউনিটের সদস্য এবং রিয়াদে জোহরা ব্রেস্ট ক্যান্সার সোসাইটির সদস্যের দায়িত্ব পালন করেন।

এর আগে ২০০৯ সালে সর্বপ্রথম নারী, নুরাহ বিনতে ফয়েজকে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী নিযুক্ত করেছিলেন প্রয়াত বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি শ্রম মন্ত্রণালয়ে নারী উপমন্ত্রী নিয়োগ

আপডেট সময় ০৩:১৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮