ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাইলটের ভুলে ইসরাইলের যুদ্ধবিমান ভূপাতিত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সম্প্রতি সিরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের যে এফ-১৬ জঙ্গিবিমান ভূপাতিত হয়েছিল তাতে পাইলটের মানবীয় বা পেশাগত ভুল ছিল বলে দাবি করেছে ইসরাইলের সামরিক বাহিনী। বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে রোববার ইসরাইলের সামরিক বাহিনী তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে তাতে এই দাবি করা হয়েছে। খবর পার্সটুডের।

রিপোর্টে ইসরাইলি বিমানবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, সিরিয়া হামলায় অংশ নেয়া একটি বিমান প্রতিপক্ষের হামলা মোকাবেলার জন্য কোনো ব্যবস্থা নেয়নি এবং সে কারণে ওই বিমানটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। বিমানের পাইলট নিজেকে ও বিমান রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেননি।

ইসরাইলি বিমান বাহিনীর এ কর্মকর্তা দাবি করেন, ভূপাতিত বিমানের পাইলট মারাত্মকভাবে আহত হন তবে চিকিৎসা শেষে তিনি সক্রিয়ভাবে দায়িত্বে ফিরেছেন।

গত ১০ ফেব্রুয়ারি সিরিয়ায় হামলার সময় ইসরাইলের এফ-১৬ বিমানটি ভূপাতিত হয়। পাইলটের পেশাগত বা মানবীয় ভুলের কারণে বিমানটি ভূপাতিত হয়েছে বলে দৃশ্যত ইসরাইলি বাহিনী নিজেদের মুখ রক্ষার চেষ্টা করছে। বিমানটি ভূপাতিত করার পর সিরিয়া বলেছে, এখন থেকে ইসরাইলের বিমান আর বিনা জবাবে পার পাবে না। সম্প্রতি সিরিয়ার সরকার দেশের বিভিন্ন স্থানে বিমান প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাইলটের ভুলে ইসরাইলের যুদ্ধবিমান ভূপাতিত

আপডেট সময় ০৬:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮