ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণে দুজনের যাবজ্জীবন

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞবিচারক মাহাম্মুদুল হক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমারখালী উপজেলার নন্দলালপুর এলাকার নাজমুল ও আজম ওরফে সাগর। এ সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১৫ সালে ২৮ আগস্ট কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর গ্রামের নাজমুল অটোরিকশাযোগে ওই গ্রামের এক স্কুলছাত্রীকে ঘুরতে যাওয়ার নাম করে কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার একটি বাড়িতে নিয়ে যায়।

পরে নাজমুল তার বন্ধু আজম ওরফে সাগরকে ডেকে নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। ওই ঘটনায় স্কুলছাত্রী বাদী হয়ে নাজমুল ও সাগরকে অভিযুক্ত করে কুমারখালী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

মামলায় সাক্ষ্য প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণে দুজনের যাবজ্জীবন

আপডেট সময় ০৬:২৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮