ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিন মদদপুষ্টদের হাত-পা ভেঙে দেয়া হবে: এরদোগান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এবার তিনি সিরিয়ায় মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীদের হাত-পা ভেঙে দেয়ার হুমকি দিলেন। শনিবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় কাহরামানমারাস প্রদেশে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপির সদস্যদের এক সমাবেশে বক্তব্য দেয়ার সময় এরদোগান এ হুমকি দেন। খবর পার্সটুডের।

ওয়াশিংটন গত মাসে সিরিয়ায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা গোষ্ঠীদের নিয়ে ৩০ হাজার সৈন্যের একটি আধা-সামরিক বাহিনী গঠনের পরিকল্পনার কথা জানিয়েছিল। এমন উদ্যোগে এরদোগান সরাসরি যুক্তরাষ্ট্র নাম উল্লেখ না করে বলেন, ‘সীমান্ত এলাকায় সন্ত্রাসী বাহিনী মোতায়েনের মাধ্যমে তারা আমাদের ভাই ও বোনদেরকে আলাদা করতে চাইছে। তারা নিজেদের স্বার্থে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করতে কার্পণ্য করছে না।’

তিনি বলেন, ‘ওয়াশিংটন হয়ত জানে না যে, তারা আমাদের সীমান্তে যে কাঠামো প্রতিষ্ঠা করতে চাইছে তা আমরা ভেঙে গুঁড়িয়ে দেব।’

সিরিয়ার কুর্দি গেরিলাগোষ্ঠী ওয়াইপিজিকে নিজেদের মিত্র হিসেবে বিবেচনা করে আসছে আমেরিকা। সিরিয়ার আসাদ বিরোধী কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ সন্ত্রাসীদের প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়েও সহায়তা করছে ওয়াশিংটন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্কিন মদদপুষ্টদের হাত-পা ভেঙে দেয়া হবে: এরদোগান

আপডেট সময় ১১:৪৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮