ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শ্রীলঙ্কা সফরেও দায়িত্ব নিতে আগ্রহী সুজন

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আপাতত কোনো প্রধান কোচ নেই। সর্বশেষ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজে প্রধান কোচ ছাড়াই খেলেছে টাইগাররা। এই দুই সিরিজে দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন।

সিরিজে বাংলাদেশ বারবার ব্যর্থ হওয়ার পর খালেদ মাহমুদ সুজনকে নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। এরপর তিনি আর দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেছিলেন। এমনকি মিডিয়ারও সমালোচনা করেছিলেন তিনি। তবে, আগের অবস্থান থেকে সরে এসে আবারও দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন খালেদ মাহমুদ সুজন।

এবার শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে অংশ নিবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারত। দলে প্রধান কোচ না থাকায় অন্য কাউকে আপাতত দায়িত্ব দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই দায়িত্ব যদি পান খালেদ মাহমুদ সুজন তাহলে তা গ্রহণ করতে প্রস্তুত তিনি।

খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘বিসিবি আমাকে কোনো দায়িত্ব দিলে আমি কখনো না বলি না। সিরিজ নিয়ে এত কথা হচ্ছিল যে আমি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছি। আমি কাউকে আঘাত দেয়ার জন্য কিছু বলিনি। এজন্য আমি দুঃখিত। অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য মিডিয়ার ভূমিকা আছে।’

তিনি আরও বলেন, ‘সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে দলে যেসব নতুন খেলোয়াড় সুযোগ পেয়েছিল তারা সকলেই চমৎকার ছিল। আশা করি ভবিষ্যতে তারা ভালো করবে। সামনে জাতীয় দলের ব্যস্ত সূচি আছে। সুতরাং, ইনজুরির সাথে আপনাকে লড়াই করতে হতে পারে। নতুনদের নিয়েও আমাদের ভাবতে হবে। আমরা আপাতত তাদের শুধু টি-টোয়েন্টিতে সুযোগ দিতে পারি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন জোড়া কবুতরে শুরু, এখন স্বাবলম্বী মৌলভীবাজারের স্বপ্না

শ্রীলঙ্কা সফরেও দায়িত্ব নিতে আগ্রহী সুজন

আপডেট সময় ০৮:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮