ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

যুক্তরাষ্ট্রের ইংলিশ অ্যাকসেস প্রোগ্রাম সম্পন্ন করলেন সমৃদ্ধি হালদার

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দুই বছর মেয়াদি ইংলিশ অ্যাকসেস প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করে সার্টিফিকেট অব অ্যাচিভমেন্ট অর্জন করেছেন শিক্ষার্থী সমৃদ্ধি হালদার।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় পরিচালিত দুই বছর মেয়াদি ‘ইংলিশ অ্যাকসেস প্রোগ্রাম’ সফলভাবে সম্পন্ন করেছেন শিক্ষার্থী সমৃদ্ধি হালদার। সাম্প্রতিক এক বর্ণাঢ্য আয়োজনে তার হাতে ‘সার্টিফেকেট অব অ্যাচিভমেন্ট’ তুলে দেওয়া হয়। ১০ ডিসেম্বর ২০২৫ সালে তিনি এই অর্জন সম্পন্ন করেন এবং সনদটিতে ইউএস এম্বাসি ঢাকার কাউন্সেলর ফর পাবলিক অ্যাফেয়ার্স মনিকা শি স্বাক্ষর করেন।

সুজন হালদার ও সংগীতা মোস্তাফি পিংকির কন্যা সমৃদ্ধি ছোটবেলা থেকেই বিজ্ঞান, প্রযুক্তি ও ইংরেজি ভাষার প্রতি প্রবল আগ্রহী। পরিবারের প্রত্যাশা, উচ্চশিক্ষার জন্য ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নিজের মেধাকে আরও সমৃদ্ধ করবেন তিনি। তার এই সাফল্যে গর্বিত পরিবারসহ শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।

শিক্ষাজীবনের পাশাপাশি নানামুখী দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমে সমৃদ্ধির অংশগ্রহণ বেশ ঈর্ষণীয়। ২০২৪ সালে ইউএস এম্বাসি ঢাকার পৃষ্ঠপোষকতায় আয়োজিত ১৬ ঘণ্টাব্যাপী ‘ইংলিশ অ্যাকসেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম ইনটেনসিভ ক্যাম্প ২০২৪’-এ অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন তিনি, যেখানে সনদপত্রে স্বাক্ষর করেন তৎকালীন অ্যাক্টিং পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্কট হার্টম্যান। এছাড়াও ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেন্টার (এলপিসি) ও ইউএস এম্বাসির যৌথ উদ্যোগে আয়োজিত ‘অ্যাকসেস ইনটেনসিভ ক্যাম্প ২০২৪’-এও তিনি সফলভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানেও সমৃদ্ধির অংশগ্রহণ ছিল।

তার এই ধারাবাহিক সাফল্যের যাত্রা শুরু হয় আরও আগে। ১৬ আগস্ট ২০২৩ সালে ইউএস এম্বাসি ঢাকা আয়োজিত ‘ইংলিশ অ্যাকসেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম’-এ অন্তর্ভুক্তির স্বীকৃতি হিসেবে তাকে সার্টিফিকেট অব অ্যাওয়ার্ড দেওয়া হয়, যার সনদপত্রে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস স্বাক্ষর করেছিলেন। একই বছরের ৩ অক্টোবর আমেরিকান কর্নার চট্টগ্রাম আয়োজিত ‘ইনোভেটিং উইথ STEM টুলস: আ সেশন ফর স্কুল-লেভেল স্টুডেন্টস’ কর্মশালায় অংশগ্রহণের জন্য তিনি সার্টিফিকেট অব অ্যাটেনডেন্স অর্জন করেন। তাঁর ধারাবাহিক এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং তাঁর পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও গর্বের বিষয়।

ইংরেজি ভাষা ও বিজ্ঞানচর্চার এই প্ল্যাটফর্মগুলো সমৃদ্ধির জ্ঞান ও দক্ষতার পরিধি বাড়াতে বিশেষ ভূমিকা রেখেছে। আন্তর্জাতিক মানের এসব শিক্ষামূলক কর্মসূচির সঙ্গে যুক্ত হতে পেরে সমৃদ্ধি আনন্দিত। উচ্চশিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান ভবিষ্যতে দেশের উন্নয়নে কাজে লাগানোর স্বপ্ন দেখেন তিনি। তার এই সাফল্যের ধারাবাহিকতা সামনেও বজায় থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ইংলিশ অ্যাকসেস প্রোগ্রাম সম্পন্ন করলেন সমৃদ্ধি হালদার

আপডেট সময় ০৮:০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬