ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

তাইজুলের অলরাউন্ড নৈপূণ্যের কাছে হার আল আমিনের

আকাশ স্পোর্টস ডেস্ক:

বৃথা গেল আল আমিনের সেঞ্চুরি। ব্যাট হাতে ১১০ রান করার পরও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে জেতাতে পারেননি আল আমিন। তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে ৩ উইকেটে হেরে গেছে প্রাইম ব্যাংক। অলরাউন্ড নৈপূণ্য দেখান তাইজুল ইসলাম।

সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৯ রান তুলে প্রাইম ব্যাংক। শুরুতে বিপর্যয়ে পড়ার পর আল-আমিনের ব্যাটিং দৃঢ়তায় পরিস্থিতি সামাল দেয় প্রাইম ব্যাংক। শেষ ভাগে এসে আরিফুল হকের যোগ্য সঙ্গ পেয়ে দল সম্মান জনক স্কোরে পৌঁছে। কাজী অনিকের বলে আউট হবার আগে আল-আমিন ১২৬ বলে ৯টি চার এবং দু’টি ছক্কায় ১১০ রান সংগ্রহ করেন।  আরিফুল ৮৭ এবং দেলোয়ার হোসেন ২৫ রান সংগ্রহ করেন।

মোহামেডানের হয়ে তাইজুল ৫৩ রানের বিনিময়ে তিনটি এবং বিপুল শর্মা ও কাজী অনিক দু’টি করে উইকেট নেন।

জবাবে রাকিবুল হাসান ও রনি তালুকদারের জোড়া হাফ সেঞ্চুরির পাশাপাশি টেল এন্ডার এনামুল হক (জুনিয়র) ও তাইজুল ইসলামের ব্যাটিং দৃঢ়তায় ৭ উইকেটে ৭ বল হাতে রেখে ২৬০ রানের টার্গেটে পৌঁছায় মোহামেডান। রাকিবুল ৬৪ ও ওপেনার রনি তালুকদার ৬০ রান সংগ্রহ করেন। এছাড়া তাইজুল ও এনামুল যথাক্রমে ৩৫ ও ৩২ রানে অপরাজিত থাকেন। হারলেও দারুণ সেঞ্চুরি হাঁকানো আল আমিন সান্ত্বনা হিসেবে ম্যাচ সেরার পুরস্কার পান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

তাইজুলের অলরাউন্ড নৈপূণ্যের কাছে হার আল আমিনের

আপডেট সময় ০৮:৫০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮