ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

মাশরাফি বিস্ময়কর একজন ট্যাকটিসিয়ান: সঞ্জয় মাঞ্জেরেকার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকার বলেছেন, ‘‘আমি আশা করি, মাশরাফি বিন মুর্তজা আবারও বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ফিরে আসবেন। ’’

টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত এক প্রতিবেদনে তার বরাত দিয়ে এসব কথা বলা হয়েছে।
সঞ্জয় মাঞ্জেরেকার বলেন, মাশরাফি বিস্ময়কর একজন ট্যাকটিসিয়ান। ভালো নেতৃত্ব সবসময়ই একটি উদীয়মান দলকে উজ্জীবিত করার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখে। বিশেষ করে যখন বিশ্বের সেরা একটি দলে পরিণত হওয়ার স্বপ্ন দেখে তারা। শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠেয় নিদাহাস ট্রফিতে ভারতের পরে শক্তিশালী দল বাংলাদেশ। এই ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশকে আরও একটি সুযোগ তৈরি করে দিচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেলে ধরার।

সাবেক এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, বাংলাদেশের রয়েছে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের মতো বিশ্বমানের দুজন ক্রিকেটার। তারা হলেন গেম চেঞ্জারস। আর তামিম ইকবাল তো নিজের দিনে যে কাউকে হারিয়ে দিতে পারেন।

গত বছর টি-টোয়েন্টি থেকে অবসর নেন মাশরাফি। তার পরিবর্তে অধিনায়ক করা হয় সাকিবকে। তবে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের পর মাশরাফিকে ফেরানোর কথা উঠছে।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, মাশরাফি যদি ফিরে আসেন, তাহলে তাকে স্বাগত জানানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

মাশরাফি বিস্ময়কর একজন ট্যাকটিসিয়ান: সঞ্জয় মাঞ্জেরেকার

আপডেট সময় ০৭:১৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮