ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ

কাতারের সমুদ্রে বাংলাদেশের যুদ্ধজাহাজের মহড়া

অাকাশ জাতীয় ডেস্ক: 

কাতারের দোহাতে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে অংশ নিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বঙ্গবন্ধু গতকাল দুপুরে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করছে। কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এম আশরাফুল হকসহ স্থানীয় উচ্চপদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ এসময় উপস্থিত ছিলেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সফরের অংশ হিসেবে জাহাজটি আগামী ১২ থেকে ১৪ই মার্চ কাতারে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনীর বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে।

তাছাড়া, জাহাজটি যাত্রাপথে আগামী ২ থেকে ৫ই মার্চ ভারতের মুম্বাই-এ এবং দেশে ফেরার পথে ২২ থেকে ২৫শে মার্চ শ্রীলঙ্কার কলম্বো বন্দরে শুভেচ্ছা সফরে গমন করবে। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন সৈয়দ সাইফ-উল-ইসলামের নেতৃত্বে প্রক্ষিণার্থী কর্মকর্তাসহ মোট ২৩০ জন নৌ-সদস্য এ সফরে অংশ নিচ্ছেন।

আইএসপিআর জানিয়েছে, জাহাজটির এ সফর বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে সামরিক সুসম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। সফর শেষে জাহাজটি আগামী ২৯শে মার্চ দেশে প্রত্যাবর্তন করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

কাতারের সমুদ্রে বাংলাদেশের যুদ্ধজাহাজের মহড়া

আপডেট সময় ০৩:৩৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮