ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এবার ই-মেল অ্যাড্রেস বাংলায়!

আকাশ আইসিটি ডেস্ক:

ই-মেল অ্যাড্রেস বাংলায় তৈরী করা যাবে। এমনই সুযোগ করে দিচ্ছে মাইক্রোসফট। বাংলাসহ ১৫টি ভাষায় পাওয়া যাবে এই সুবিধা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই সুযোগ দিচ্ছে মাইক্রোসফট।

জানা গেছে, অফিস ৩৬৫, আইটলুক ২০১৬, আউটলুক ডট কম, এক্সচেঞ্জ অনলাইন ও এক্সচেঞ্জ অনলাইন প্রোটেকশন-এর ক্ষেত্রে এই সুবিধা কার্যকরী হবে। যে ১৫টি ভাষায় এ সুবিধা পাওয়া যাবে সেগুলো হলো-হিন্দি, বোরো, ডোগ্রি, কোঙ্কনি, মৈথিলি, মারাঠি, নেপালি, সিন্ধি, বাংলা, গুজরাতি, মণিপুরি, পাঞ্জাবি, তামিল, তেলুগু ও উর্দু।ইন্টারনেটে ওইসব ভাষার ব্যবহারকারীরা তাদের কম্পিউটার থেকে আউটলুক অ্যাকাউন্টের মাধ্যমে আঞ্চলিক ভাষায় ই-মেল খুলতে পারবেন। আউটলুকের মাধ্যমে আঞ্চলিক ভাষায় ই-মেল পাঠানো বা রিসিভ করাও যাবে।

মাইক্রোসফট ইন্ডিয়া’র মিতুল প্যাটেল জানান, যোগাযোগ আরও আধুনিক করতে ১৫টি আঞ্চলিক ভাষায় ই-মেলের কথা ভাবা হয়েছিল। সেটিই এখন প্রয়োগ করা হয়েছে। কোম্পানির সাপোর্ট সিস্টেম ‘ই-মেল অ্যাড্রেস ইন্টারন্যাশনালাইজেশন (ইএআই)’-র আওতায় কাজ চলবে। যে ভাষাগুলি ইউনিকোড সাপোর্ট করে, এক্ষেত্রে সেগুলো কার্যকরী হবে।

মাইক্রোসফট এড ব্রাউজার, বিং সার্চ, বিং ট্রান্সলেটর ওয়েবসাইট, মাইক্রোসফট অফিস ৩৬৫-এর ওয়ার্ড, এক্সেস, পাওয়ার পয়েন্ট, আউটলুক ও স্কাইপে-তে এই সুবিধা পাওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার ই-মেল অ্যাড্রেস বাংলায়!

আপডেট সময় ১০:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮