ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২০ এক মামলায় জামিন পেলেন দীপু মনি দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা, বহু হতাহত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে স্ত্রীসহ নিহত ২ রামিসা হত্যা: আদালতে দায় স্বীকার সোহেলের, যুক্তিতর্ক বৃহস্পতিবার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

খেলছেন তামিম, সাব্বিরকে নিয়ে সংশয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসর। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ পর্দা উঠছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটির।
এ দিন ম্যাচ আছে একটিই। ওপেনিং ম্যাচে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি ও মুলতান সুলতানস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। সেটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।।এবারের আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন পাঁচ ক্রিকেটার। বর্তমান চ্যাম্পিয়ন পেশোয়ার জালমির হয়ে ময়দানি লড়াইয়ে লড়বেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল, সাকিব আল হাসান ও সাব্বির রহমান। তবে ইনজুরির কারণে শুরুর দিকে খেলতে পারছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তিনি যাওয়ার আগ পর্যন্ত তার পরিবর্তে দলটির হয়ে খেলবেন হার্ডহিটার সাব্বির।টুর্নামেন্টটির অন্যতম ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন মাহমুদউল্লহ রিয়াদ। আর লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।এরই মধ্যে দুবাইয়ে পৌঁছেছেন তামিম, মাহমুদউল্লাহ, সাব্বির ও মোস্তাফিজ। উদ্বোধনী দিনেই খেলা আছে তামিম-সাব্বিরের দলের। এখন প্রশ্ন জেগেছে, দীর্ঘ ভ্রমণ ক্লান্তি ভুলে তারা পেশোয়ার জালমির হয়ে মাঠে নামছেন কিনা?অবশ্য তামিমের খেলার সম্ভাবনা বেশি। ওপেনিংই করতে পারেন ড্যাশিং ওপেনার। তবে একাদশে জায়গা পাওয়া নিয়ে সংশয় আছে সাব্বিরের। কারণ দলটিতে রয়েছেন ড্যারেন স্যামি, আন্দ্রে ফ্লেচার, রিকি উইসেলস, ক্রিস জর্ডান, ডোয়াইন ব্রাভো, লিয়াম ডসনের মতো তারকা ক্রিকেটার। তাদের ভিড়ে দলে তার জায়গা কঠিনই বটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলছেন তামিম, সাব্বিরকে নিয়ে সংশয়

আপডেট সময় ০৬:৩৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮