ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি ‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’ সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের বন্দর অবরোধ বিপজ্জনক পদক্ষেপ: চীন কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী

পিএসএলের পর্দা উঠছে আজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বজুড়ে চলছে টি-টোয়েন্টির জোয়ার। বিশ্বের আনাচে-কানাচে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলো। এখন পর্যন্ত দুবার মাঠে গড়িয়েছেপাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এরই মধ্যে ক্রিকেট মহলে তা সুনাম কুড়িয়েছে বেশ।
সেই ধারাবাহিকতায় শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টের তৃতীয় অধ্যায়। আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে এর। বাংলাদেশ সময় রাত ১১টায় উদ্বোধনী ম্যাচে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি ও নবাগত মুলতান সুলতান্স।এ উপলক্ষে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে পিএসল কর্তৃপক্ষ। এতে পারফরম করবেন দেশি-বিদেশি গ্ল্যামার দুনিয়ার একঝাঁক তারকা। অনুষ্ঠান মাতাবেন পাকিস্তানের কিংবদন্তি সুফি গায়িকা আবিদা পারভিন। তার সুরের ঢেউ উঠবে দুবাইয়ের আকাশ। মঞ্চ মাতাবেন বিখ্যাত মার্কিন পপতারকা জেসন ডিরুলো।সুরের মূর্ছনায় স্টেডিয়াম মুখরিত করবেন শ্রোতাপ্রিয় শিল্পী আলি আজহার। এরই মধ্যে তার কণ্ঠে ‘থিম সং’টি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। বর্ণিল এ অনুষ্ঠানে নজরকাড়া পারফরম করবেন পাকিস্তানের পপ আইকন শেহজাদ রয়।উৎসবমুখর রাতে অসংখ্য দর্শককে বিনোদিত করতে চেষ্টায় কমতি নেই কর্তৃপক্ষের। আইপিএলের মতো ক্রিকেট বিশ্বকে তাক লাগানো উপস্থাপনা দেখাতে চাইছেন তারা।আলো ঝলমলে পরিবেশের উষ্ণতা বাড়াতে মঞ্চ কাঁপাবেন দেশটির জনপ্রিয় সিনে তারকা হেরমান ফারুক ও বেলাল আশরাফ। বাড়তি রং যোগ করতে থাকছে ভারতের তুমুল জনপ্রিয় টিভি উপস্থাপক, কমেডিয়ান কাম অভিনেতা কপিল শর্মার দর্শক শো।পাকিস্তানের জনপ্রিয় ঘরোয়া এ টুর্নামেন্টের পর্দা নামবে ২৫ মার্চ, করাচিতে ফাইনাল দিয়ে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংষ্করণেরএ আসরে অংশ নিচ্ছে মোট ৬টি দল-পেশোয়ার জালমি, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, করাচি কিংস, ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স ও নবাগত মুলতান সুলতান্স।এবারের আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন পাঁচজন ক্রিকেটার। বর্তমান চ্যাম্পিয়ন পেশোয়ার জালমির হয়ে ময়দানি লড়াইয়ে লড়বেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল, সাকিব আল হাসান ও সাব্বির রহমান। তবে ইনজুরির কারণে শুরুর দিকে এতে খেলতে পারছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। তিনি যাওয়ার আগ পর্যন্ত তার পরিবর্তে দলটির হয়ে খেলবেন হার্ডহিটার সাব্বির।

টুর্নামেন্টটির অন্যতম ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন মিস্টার কুল খ্যাত মাহমুদউল্লহ রিয়াদ। আর লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।পিএসএলের সব ম্যাচই সম্প্রচার করবে বাংলাদেশের গাজী টিভি।

Tag :
আপলোডকারীর তথ্য

তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

পিএসএলের পর্দা উঠছে আজ

আপডেট সময় ১২:৪৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮