ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

বগুড়ায় ছাত্রী নির্যাতনকারী সেই পৌর কাউন্সিলর গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ধর্ষণের শিকার ছাত্রী ও তার মাকে নির্যাতন করে ন্যাড়া করে দেয়ার সঙ্গে জড়িত বগুড়া পৌরসভার কাউন্সিলর মারজিয়া হাসান রুমকি ও তার মা রুমা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার রাতে বগুড়া ডিবি পুলিশের একটি দল পাবনা শহর থেকে তাদের গ্রেফতার করেছে। তবে অপর নির্যাতনকারী তুফানের স্ত্রী আশা খাতুন ধরা পড়েনি।

বগুড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, ডিবি পুলিশের ইন্সপেক্টর আমিরুল ইসলামের নেতৃত্বে একটি দল রোববার রাত সাড়ে ৭টার দিকে পাবনা শহর থেকে রুমকি ও তার মা (তুফানের শাশুড়ি) রুমা খাতুনকে গ্রেফতার করে।রাত সাড়ে ৮টায় এ খবর পাঠানোর সময় পুলিশ সদস্যরা তাদের নিয়ে বগুড়ার দিকে রওনা হয়েছেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, অপর আসামি আশা খাতুন এবং অন্যদের গ্রেফতারে করতে কয়েকটি টিম মাঠে রয়েছে। তারা শিগগিরই ধরা পড়বে বলে তিনি আশা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

বগুড়ায় ছাত্রী নির্যাতনকারী সেই পৌর কাউন্সিলর গ্রেফতার

আপডেট সময় ১১:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭