ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন

পরমাণু সমঝোতা লঙ্ঘন করলে আমেরিকা অনুতপ্ত হবে: রুহানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘন করলে মার্কিন সরকারকে নিশ্চিতভাবে অনুতপ্ত হতে হবে। ২০১৫ সালে স্বাক্ষরিত ওই সমঝোতা ইরান পুরোপুরি মেনে চলবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

ভারত সফরে গিয়ে শনিবার নয়াদিল্লিতে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন বা ওআরএফ-এর গবেষক ও বুদ্ধিজীবীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ড. রুহানি তিনদিনের ভারত সফর শেষ করে শনিবার রাতে তেহরান ফিরেছেন।

বৈঠকে ইরানের পররাষ্ট্রনীতির ব্যাখ্যা দিতে গিয়ে প্রেসিডেন্ট রুহানি বলেছেন, অন্য পক্ষগুলো যতদিন পরমাণু সমঝোতা মেনে চলবে ততদিন তা থেকে তেহরান বেরিয়ে যাবে না। তিনি বলেন, “আমেরিকা যদি এ সমঝোতা লঙ্ঘন করে তাহলে তাকে অবশ্যই অনুতপ্ত হতে হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।”

ইরানের প্রেসিডেন্ট বলেন, সাত দেশ মিলে পরমাণু সমঝোতা সই করেছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এটিকে অনুমোদন দিয়েছে। কাজেই তিনি এমন একটি দিনের আশা করেন না যেদিন কোনো পক্ষ এ সমঝোতা লঙ্ঘন করছে।

২০১৫ সালের জুলাই মাসে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া মিলে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করে। ওই মাসেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ সমঝোতা অনুমোদন করে এটিকে আন্তর্জাতিক দলিলের মর্যাদা দেয়। কিন্তু সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ সমঝোতা বাতিল বা এতে পরিবর্তন আনার চেষ্টা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

পরমাণু সমঝোতা লঙ্ঘন করলে আমেরিকা অনুতপ্ত হবে: রুহানি

আপডেট সময় ০১:৪৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮