ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়া হস্তক্ষেপ করলেও নির্বাচনে প্রভাব পড়েনি: ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ করে আসছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। ডেমোক্র্যাটদের অভিযোগ ছিল, ট্রাম্পকে জেতানোর জন্য কাজ করেছে রাশিয়া । এতোদিন নির্বাচনে জয়ী হওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব অভিযোগকে কখনও ‘ভুয়া খবর’, কখনও ‘ধাপ্পাবাজি’ বা কখনও ‘ডাইনি খোঁজা’ বলে মন্তব্য করে এসেছেন। তবে রবার্ট মুলারের নেতৃত্বাধীন তদন্ত কমিটি ১৩ রুশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর সুর পাল্টেছেন তিনি। এখন বলছেন, রাশিয়া হস্তক্ষেপ করলেও তা নির্বাচনে প্রভাব ফেলেনি।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ১৩ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এছাড়া তিনটি রুশ কোম্পানির বিরুদ্ধেও হস্তক্ষেপের অভিযোগ আনা হয়। অভিযোগের প্রধান তদন্তকারী ও এফবিআই’র সাবেক পরিচালক রবার্ট মুলার অভিযুক্তদের নাম ঘোষণা করেন।

এই ঘোষণার কয়েক ঘণ্টা পর ট্রাম্প স্বীকার করেন, রাশিয়া কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। তার প্রচারাভিযান দলের সঙ্গে রাশিয়ার হস্তক্ষেপের উদ্যোগের কোনও আঁতাত ছিল না।

টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি প্রেসিডেন্ট নির্বাচলে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার অনেক আগে, ২০১৪ সাল থেকে রাশিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তবে নির্বাচনের ফলাফলে তার কোনও প্রভাব পড়েনি। ট্রাম্পের প্রচার টিম কোনও অন্যায় করেনি। কোনও আঁতাত করেনি!’

নির্বাচনে রুশ হস্তক্ষেপ ও হ্যাকিংয়ের ঘটনার পর অভিযোগ ওঠে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ক্ষতি করার এবং ডোনাল্ড ট্রাম্পের ভাবমূর্তি বড় করার চেষ্টা করে রাশিয়া। এই প্রচেষ্টার অংশ হিসেবে হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাক করে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হয়। এরপর বিষয়টি নিয়ে এফবিআই’র সাবেক পরিচালক রবার্ট মুলারের নেতৃত্বে তদন্ত শুরু হয়। দীর্ঘদিন তদন্তের পর এই অভিযোগপত্র প্রকাশ করা হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাশিয়া হস্তক্ষেপ করলেও নির্বাচনে প্রভাব পড়েনি: ট্রাম্প

আপডেট সময় ০১:৪২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮